ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বিপিএলের প্লেয়ার ড্রাফটের তারিখ প্রায় চূড়ান্ত
বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল চলতি মাসেই প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা আগেই জানিয়েছিলেন। সেই কথা অনুযায়ী সূত্র জানিয়েছে, সম্ভাব্য ২৭ তারিখেই অনুষ্ঠিত হবে নিলাম। যেখান থেকে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি নিজেদের পছন্দের ক্রিকেটারদের নিয়ে দল সাজাবে।
এবারের নিলাম থেকে প্রতিটি দল সর্বোচ্চ ৮ জন বিদেশী ক্রিকেটারকে নেয়ার সুযোগ থাকবে। তবে নিলামের বাইরে থেকেও তিনজনের সঙ্গে চুক্তি করতে পারবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। এদিকে এবারের বিপিএলে একাদশে বিদেশী ক্রিকেটারের সংখ্যা তিনজন করার পরিকল্পনা করছে বিসিবি। সেটা হলে স্কোয়াডেও সংখ্যা কমতে পারে।
এদিকে প্লেয়ার অকশনের বাইরে তিন বিদেশি ক্রিকেটার দলে নেয়ার সুযোগ থাকায় এরই মধ্যে টি-২০র বড় তিন তারকাকে দলে নিয়েছে কুমিল্লা। তারা হলেন, দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসি, ইংল্যান্ডের মঈন আলী এবং ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন।
ফরচুন বরিশালে আইকন ক্রিকেটার হিসেবে থাকছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সে তামিম ইকবাল, ঢাকার মাশরাফী বিন মোর্ত্তজা, চট্টগ্রামের মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম খুলনা ও মুস্তাফিজুর রহমান সিলেটের আইকন হিসেবে থাকবেন।
সবকিছু ঠিক থাকলে আগামী ২০ জানুয়ারি থেকে বিপিএল শুরু হওয়ার কথা রয়েছে। তবে ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের কথা ভেবে কিছুদিন পিছিয়েও যেতে পারে এই টুর্নামেন্ট। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে ২১ ডিসেম্বর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE