ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
স্মিথের সেঞ্চুরিতে ক্ষমা চাইলেন ধারাভাষ্যকার
অ্যাশেজের দ্বিতীয় টেস্টে অ্যাডিলেডে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন স্টিভ স্মিথ। প্রথম ইনিংসে দারুণ এক ইনিংস খেলেছেন স্মিথ, ছিলেন শতকের দ্বারপ্রান্তেও। তবে মাত্র ৭ রানের জন্য পৌঁছাতে পারেননি তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগারে।
স্মিথ যখন শতকের অপেক্ষায়, তখন অস্ট্রেলিয়ার রেডিও ধারাভাষ্যকার গাস ওরল্যান্ড প্রবল আত্মবিশ্বাসের সাথে স্মিথের শতকের প্রেডিকশন করেন। সহ-ধারাভাষ্যকার ড্যান জিয়ানেকে নিয়ে তিনি বলেন, ‘আর ২০ মিনিটের মধ্যে জিয়ানে স্মিথের শতকের ঘোষণা করবে।’
তটস্থ জিয়ানে তখনই বলেছিলেন, ‘কুফা লাগিও না!’ ওরল্যান্ড অবশ্য কর্ণপাত করেননি। তিনি বলতে থাকেন, ‘আমি কুফা লাগাচ্ছি না। স্মিথ শতক করবেই এবং তুমি তা ধারাভাষ্যে বলবে, মিলিয়ে নিও।’
এই কথা বলার কিছুক্ষণ পরই ৯৩ রান করে আউট হয়ে যান স্মিথ। এরপর ওরল্যান্ড পড়েন সমর্থকদের রোষানলে।মজার ছলেই সমর্থকরা বারবার তাকে খোঁচাচ্ছিলেন। শেষমেশ ক্ষমা চাইতে হয়েছে এই ধারাভাষ্যকারকে।
দ্বিতীয় দিনের খেলার শেষভাগে ধারাভাষ্যকক্ষ থেকে ওরল্যান্ড বলেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইছি। স্মিথকে আউট করার জন্য ক্ষমা চাইছি। আমি একটা গাধা, আমি একটা নির্বোধ। আমাকে ক্ষমা করো অস্ট্রেলিয়া!’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE