ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
হেরাথের ওপরই ঝুলে আছে বাংলাদেশ দলের ভাগ্য
শুক্রবার সকালেই এ খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের সঙ্গে থাকা নির্বাচক আব্দুর রাজ্জাক। তিনি জানিয়েছেন, আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত স্ট্রিক্ট কোয়ারেন্টাইনে থাকতে হবে পুরো দলকে। এর মধ্যে যেকোনো ধরনের প্র্যাকটিস, আউটিং এবং জিম করা বন্ধ।
তবে এটিই চূড়ান্ত সিদ্ধান্ত নয় নিউজিল্যান্ড স্বাস্থ্য মন্ত্রণালয়ের। স্পিন কোচ রঙ্গনা হেরাথের যদি ওমিক্রন হয়ে থাকে তাহলে আরও কড়াকড়ি অবস্থার মধ্যে পড়বে বাংলাদেশ দল। সে ক্ষেত্রে কঠোর কোয়ারেন্টাইন কতদিন বাড়বে, কবেই বা অনুশীলনের সুযোগ মিলবে তা জানে না কেউই।
হেরাথের ওমিক্রন রিপোর্ট আসবে শনিবার। এ বিষয়ে শুক্রবার বিকেলে বাংলাদেশ দলের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেছেন, ‘হেরাথের ওমিক্রন হয়েছে নাকি ডেল্টা, তা জানা যাবে কাল (শনিবার)। ওমিক্রন হলে আরও কড়াকড়ির মধ্যে পড়তে হবে বাংলাদেশ দলকে।’
গত বুধবার হেরাথের করোনা আক্রান্ত হওয়ার খবরের পাশাপাশি আরেকটি খবর আসে। সেটি হলো বাংলাদেশ দলের সঙ্গে ফ্লাইটে থাকা একজন সহযাত্রীর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যে কারণে মুমিনুল হক, মেহেদি হাসান মিরাজ, ইয়াসির আলি রাব্বি ও ফজলে মাহমুদসহ ৯ সদস্যকে বাড়তি আইসোলেশনে রাখা হয়।
করোনা আক্রান্ত ব্যক্তির কাছাকাছি সংস্পর্শ থাকায় সেই ৯ জনকে ইয়োলো ব্যান্ড পরিয়ে দেওয়া হয়। আজ থেকে সেই নয়জনের সঙ্গে বাকি সবাইকেও পরিয়ে দেওয়া হয়েছে ইয়োলো ব্যান্ড। এমতাবস্থায় বাড়তি আরও তিনদিন রুম কোয়ারেন্টাইনে থাকতে হবে সবাইকে।
শুক্রবার বিসিবির পাঠানো ভিডিওবার্তায় টিম অপারেশনস ম্যানেজার নাফিস ইকবাল বলেছেন, ‘অনুশীলন কয়েকদিনের জন্য বন্ধ রাখতে বলা হয়েছে।
সরাসরি নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে এই নির্দেশনা এসেছে। আমাদের আরেকটি কোভিড টেস্ট বাকি রয়েছে। নবম দিনের টেস্টে সবাই নেগেটিভ এলে আমরা ছাড়পত্র পাবো।’
নাফিসের এই মন্তব্য হেরাথের ওমিক্রন রিপোর্ট আসার আগে করা। শনিবার জানা যাবে, হেরাথের শরীরে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের উপস্থিতি আছে কি না। তা না থাকলে ২১ ডিসেম্বরের পরই ছাড়পত্র পেয়ে যাবে বাংলাদেশ। অন্যথায় পড়তে হবে আরও কড়াকড়ি অবস্থায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE