ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ : নতুন পরিকল্পনায় বিসিবি, নাও হতে পারে এবারের বিপিএল
এ কারণে পাপন জানিয়েছেন দিনক্ষণ পেছাতে পারে। অন্যথায় দেশের ক্রিকেটারদের নিয়েই অনুষ্ঠিত হবে এই আসর। এবারের বিপিএলে অংশ নেওয়ার কথা মোট ছয়টি দলের। ৮টি দল নিয়ে আগামী বিপিএল হওয়ার কথা থাকলেও বিসিবি’র পূর্বপরিকল্পনা অনুযায়ী ৬টি ফ্র্যাঞ্চাইজিকে বেছে নেওয়া হয়েছে।
গত আসরের চ্যাম্পিয়ন রাজশাহী এবং সাবেক চ্যাম্পিয়ন রংপুর থাকছে না আসন্ন বিপিএলে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, কুমিল্লা ও খুলনাকে নিয়ে আগামী বছরের বিপিএল প্রতিদ্বন্দ্বিতা হবে।
সংবাদমাধ্যমকে পাপন বলেন, ‘বিপিএল নিয়ে দুটি ইস্যু আছে। একটা হল টেস্ট চ্যাম্পিয়নশিপ। এটার সাথে বিপিএলের তুলনা হয় না। অন্যদিকে আফগানিস্তানের সাথে ঘরের মাঠে ওয়ানডে সুপার লিগ আছে। এই দুইটা সিরিজই বিপিএলের থেকে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বিবেচনায় বিপিএলেরও গুরুত্ব আছে।’
‘আমরা যে পরিকল্পনা করছি তাতে বিপিএল নাও হতে পারে। হলেও ছোট পরিসরে করতে হবে। এমন হতে পারে যারা নিউজিল্যান্ড সফরে আছে তাদের ছাড়াই বিপিএল শুরু হয়ে যাবে।
সবাই সফর থেকে এসে ৩-৪ দিন বিরতি নেবে। পরে টুর্নামেন্টে যোগ দেবে এবং পুরো পারিশ্রমিক পাবে। আর্থিক কোনো ক্ষতি হলে বোর্ড তা পরিশোধ করবে, এমনটা বলিনি। তবে এই সুযোগ আছে।’
‘তিনটা ভেন্যুর জন্য ছয় দিন ভ্রমণ করতে হবে। একটা ভেন্যু কমলে দুই দিন বেঁচে যাবে। দল ছয়টার জায়গায় পাঁচটা হলে ৪-৫ দিন বেশি সময় পাবো। এসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। ২১ তারিখ সিদ্ধান্ত নেওয়ার পর জানাবো কি হয়,’ যোগ করেন পাপন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE