ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

আইপিএলে নতুন দলে নতুন দায়িত্বে গম্ভীর

২০২১ ডিসেম্বর ১৮ ১৭:৩৭:৩৯

আইপিএলে নতুন দলে নতুন দায়িত্বে গম্ভীর

এবার সাপোর্ট স্টাফে যোগ দেবেন গম্ভীর। শনিবার লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজির মালিক সঞ্জীব গোয়েঙ্কা খবরটি নিশ্চিত করে জানান, ‘হ্যাঁ, আমরা তাকে (গম্ভীর) নিয়েছি। ’২০২২ সালে আইপিএলে অভিষেক হবে আরপিএসজি গ্রুপের মালিকানাধীন লক্ষ্ণৌর। এই ক্রিকেট লিগে এবার যোগ হয়েছে দুই নতুন দল। তার একটি আহমেদাবাদ।

অন্যটি লক্ষ্ণৌ। গত আগস্টে নিলাম থেকে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কিনে এই দুই দল। আইপিএলের গত দুই মৌসুমে পাঞ্জাব কিংসের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন অ্যান্ডি ফ্লাওয়ার। সে সময় দলটির অধিনায়ক ছিলেন লোকেশ রাহুল। এই ভারতীয় ব্যাটার-উইকেটরক্ষককেও লক্ষ্ণৌতে আনার চিন্তা করছেন সঞ্জীব গোয়েঙ্কা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত