ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

রাসেলের পর ইংলিশ তারকাকে দলে ভেড়ালো সাকিবের দল

২০২১ ডিসেম্বর ১৮ ১২:০২:৪৬

রাসেলের পর ইংলিশ তারকাকে দলে ভেড়ালো সাকিবের দল

সাকিব-রাসেল ছাড়াও আরো এক তারকাকে দলে ভিড়িয়েছে বরিশাল।ইংলিশ উইকেটকিপার ব্যাটার স্যাম বিলিংসের দলভুক্তি চূড়ান্ত করেছে তারা। যদিও স্যাম বিলিংসকে দলে পেতে চেষ্টা চালিয়েছিল চট্টগ্রাম। তবে শেষ পর্যন্ত এই তারকাকে দলে টেনেছে বরিশাল। বিপিএলে এবারই প্রথম দেখা যাবে স্যাম বিলিংসকে।

এর আগেও বিপিএলে অংশ নিয়েছেন রাসেল। সর্বশেষ আসরে রাজশাহীর অধিনায়ক ছিলেন তিনি। তার নেতৃত্বে শিরোপা জেতে রাজশাহী। এছাড়া সাকিবের সঙ্গে ঢাকা ও খুলনার জার্সিতে খেলেছেন রাসেল। বিপিএলে এখন পর্যন্ত ৪৪ ম্যাচ খেলে ৭৫১ রান করেছেন রাসেল।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত