ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
আকাশছোয়া দামে নতুন দলের অধিনায়ক রাহুল-আইয়ার
আসন্ন আসরের জন্য অনুষ্ঠিত হতে যাওয়া মেগা নিলামের আগে তিনজন করে খেলোয়াড় দলে নিতে পারবে আইপিএলের নতুন দুই দল লক্ষ্ণৌ এবং আহমেদাবাদ। যেখানে দুইজন দেশি এবং একজন বিদেশি মিলিয়ে তিনজন ক্রিকেটারের সাথে চুক্তি করতে পারবে তারা।
আগামী ২৫ ডিসেম্বরে মধ্যে আনুষ্ঠানিকভাবে যে তালিকা জমা দিতে হবে আইপিএল কর্তৃপক্ষকে।ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি নিউজের খরব অনুযায়ী ইতিমধ্যেই সেই তিন ক্রিকেটারের তালিকা চূড়ান্ত করে ফেলেছে আইপিএলের নতুন দুটি দল।
যেখানে ২৯ বছর বয়সী ভারতীয় ওপেনার কেএল রাহুলের সাথে আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান এবং ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটার ইশান কিশানকে দলে নিয়েছে লক্ষ্ণৌ।
অন্যদিকে ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ারের সাথে তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে দলে ভিড়িয়েছে আহমেদাবাদ। আর তাদের তৃতীয় পছন্দ হিসেবে প্রোটিয়া কিপার-ব্যাটার কুইন্টন ডি কক অথবা অজি ব্যাটার ডেভিড ওয়ার্নারকে বেছে নিবে দলটি।
এর আগের গুঞ্জন অনুযায়ী কেএল রাহুলকে পেতে ২০ কোটি রুপি গুণতে হয়েছে লক্ষ্ণৌকে। অন্যদিকে শ্রেয়াস আইয়ারের জন্য আহমেদাবাদের খরচ হবে ১৬ কোটি রুপি।
প্রসঙ্গত গেল আসরের অধিনায়ক কেএল রাহুলকে ধরে রাখতে চেয়েছিলো তার পুরোনো দল পাঞ্জাব কিংস। তবে ভারতীয় কিপার-ব্যাটার ছিলেন না আগ্রহী।
ফলে রাহুলকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে প্রীতি জিনতার দল। একইভাবে দিল্লী ক্যাপিটালস থেকে শ্রেয়াস আইয়ার এবং সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে রশিদ খান স্বেচ্ছায় দল ছেড়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল