ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

রমিজ রাজার কারনে বদলে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট

২০২১ ডিসেম্বর ১৭ ২০:৫০:৩৫

রমিজ রাজার কারনে বদলে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট

হ্যাঁ, আন্দাজ করাই যাচ্ছে। টি-টোয়েন্টির এই বিশ্বায়নের যুগে হার্ডহিটার খুঁজে বের করার জন্যই নতুন এই কোচের ধারণা নিয়ে আসছে পাকিস্তান। শুক্রবার হাই পারফরম্যান্স কোচ চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে পিসিবি। যাতে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং কোচের সঙ্গে আছে পাওয়ার হিটিং কোচের পদও। প্রত্যেকেরই কোচিং আঙিনায় পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে।

এই কোচরা পিসিবির ডেভেলপমেন্ট প্রোগ্রামে থাকবেন। খেলোয়াড় বের করে তাদের স্কিল ডেভেলপ করাসহ আন্তর্জাতিক আঙিনার জন্য প্রস্তুত করার কাজ করতে হবে তাদের। ন্যাশনাল হাই পারফরম্যান্স কোচদের আবেদন করার শেষ সময় ২০২২ সালের ১৭ জানুয়ারি। সংক্ষিপ্ত তালিকা করে বিশেষজ্ঞ প্যানেল সাক্ষাতকারের জন্য ডাকবেন এই কোচদের।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত