ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ভারতের সেরা উইকেট কিপারের নাম বললেন অশ্বিন
ভারতীয় দলের হয়ে সাম্প্রতিক সময় মহেন্দ্র সিং ধোনি হোক বা ঋদ্ধিমান সাহা, বিশ্বের কয়েকজন কিপার সেরা উইকেটের পিছনে দাঁড়িয়েছেন। আপাত অর্থে তেমন চোখে না পড়লেও বিশেষত ভারতীয় পরিবেশে স্পিনের বিরুদ্ধে কিপিং করা একেবারেই সহজ নয়।
তাই সেরা কিপার বাছার ক্ষেত্রে একজন স্পিনারের থেকে ভাল বিচারক হয়তোই আর কেউ হতে পারেন। রবিচন্দ্রন অশ্বিন ঠিক এই কাজটাই করলেন। তাঁর টিম ইন্ডিয়া তথা তামিলনাড়ুর তিন সতীর্থ কিপার ধোনি, ঋদ্ধিমান ও দীনেশ কার্তিকের মধ্যে থেকে অকপটে নিজের পছন্দের সেরা কিপার বেছেন নিলেন ভারতীয় স্পিন জাদুকর।
নিজের ইউটিউবে চ্যানেলে সেরা কিপার বাছাতে গিয়ে অশ্বিন বলেন, ‘ধোনি, সাহা ও ডিকে-আমার মতে এই অর্ডারে আমি সেরা কিপার বাছাই করব। এদের মধ্যে সেরা কিপারকে বাছাই করা খুবই কঠিন কাজ। দীনেশের সঙ্গে তামিলনাড়ুর হয়ে আমি প্রচুর ক্রিকেট খেলেছি। তবে আমি যদি সেরা বাছতে বলা হয়, তবে আমার মতে ও (ধোনি) উইকেটের পিছনে ছিল বলেই ভীষণ কঠিন কঠিন আউটগুলোকেও খুব সহজ মনে হয়েছে।’
ধোনির কিপিংয়ের মাহাত্ম্য বোঝাতে নিজের স্মৃতিচারণা করে অশ্বিন আরও জানান, ‘চেন্নাইয়ে প্রথম দিনে এড কাওয়ানের একটা আউটের কথা আমার মনে পড়ছে যেখানে ও স্টাম্প হয়েছিল। সেক্ষেত্রে বলটা স্পিন হয়নি তবে বেশ খানিকটা লাফিয়েছিল এবং ধোনি সহজেই বলটা দস্তানায় ধরেছিল। ওর হাত থেকে স্টাম্পিং হোক, রান আউট হোক বা ক্যাচ, প্রায় কিছুই মিস হয়না। স্পিনের বিরুদ্ধে ও সর্বকালের অন্যতম সেরা কিপার। তবে সাহাও ওর থেকে খুব একটা পিছনে নয়।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE