ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বিশ্বকাপ নিশ্চিত করে নতুন লক্ষ্যের কথা জানালেন জাহানারা আলম
আগামীতে বাংলাদেশের নারী ক্রিকেটকে কোথায় দেখতে চান? এমন প্রশ্নের জবাবে জাহানারা বলেন, ‘আগামী ৫ বছর যদি চিন্তা করি আমাদের দলটাকে র্যাঙ্কিংয়ের চার-পাঁচে দেখতে চাই।
যদিও এখন আমরা পাঁচে এসেছি। কারণ, আমাদের সাম্প্রতিক পারফরম্যান্স ভালো। সামনে কিন্তু আমাদের অনেক প্রতিযোগিতা আছে। বিশ্বের বড় বড় দলের বিপক্ষে খেলতে যাচ্ছি।
আগে আমরা আইসিসির ক্যালেন্ডারে ছিলাম না। সেটি যেহেতু ধরতে পারছি তাতে টানা প্রতিযোগিতা থাকবে। স্বাধীনতা অর্জনের চেয়ে যেমন রক্ষা করা কঠিন, ঠিক তেমন আমরা এখন বিশ্বকাপ খেলবো।
আমরা এখন প্রচুর আন্তর্জাতিক ম্যাচ খেলবো এবং এখন জেতা মূল লক্ষ্য হয়ে দাঁড়াবে। তো আমরা এটা রক্ষা করার চেষ্টা করব।
বিশ্বকাপে খেলা নিশ্চিত হওয়ার সুখস্মৃতি সম্পর্কে তিনি বলেন, ‘এটা তো অবশ্যই অত্যান্ত আনন্দের। ২০১১ সালে আমরা যখন ওয়ানডে স্ট্যাটাস পাই তখন থেকে আমরা এবারেরটা নিয়ে তিনবার বাছাইপর্ব খেলেছি।
লাকিলি এবার আমরা কোয়ালিফাই করতে পেরেছি যেটা আমাদের আসলে স্বপ্ন ছিল। আমরা সবাই বিশ্বকাপ খেলতে চাই এটাই আসলে আসল বিশ্বকাপ। আশা করি আমরা ভালো কিছু করবো।
স্বাধীনতার ৫০ বছর নিয়ে তিনি বলেন, ‘ক্রিকেট বোর্ড থেকে আমাদের একটা কথা বলে দেওয়া হয়েছিল, টুর্নামেন্ট শুরুর আগে-মাথায় রেখো ১৬ ডিসেম্বর সামনে এবং বিজয়ের ৫০ বছর পূর্তি কিন্তু।
এটা মাথায় রেখে তোমরা খেলো। এই স্পৃহা কিন্তু অন্যরকম একটা এনার্জি দেয়। লাকিলি আমরা এক্সিকিউশন ভালো করতে পেরেছি যার জন্য আউটকাম ভালো এসেছে।
ভারতকে হারিয়ে এশিয়া কাপ জেতাকে ক্রীড়াঙ্গনের ৫০ বছরে সবচেয়ে বড় অর্জন বলে মনে করেন জাহানারা আলম, ‘এশিয়া কাপ জয় তো মেয়েদের ক্রিকেটের প্ল্যাটফর্মটাই পরিবর্তন করে দিয়েছে।
কারণ, এটার মাধ্যমে কিন্তু আমাদের সিনারিওতে পরিবর্তন এসেছে। অনেক খেলোয়াড় পাইপলাইনে পাচ্ছি। পরিবারের সাপোর্ট আসছে অনেক এবং আর্থিক দিক থেকেও লাভবান হচ্ছি।
এমনকি আমরা আপনাদের মিডিয়া থেকেও একটু বেশি কাভারেজ পাচ্ছি। তো সব দিক থেকেই পজিটিভ বলা যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE