ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কিউইদের বিপক্ষে যখন মাঠে নামছে বাংলাদেশ
১৮ সদস্যের এই বহরে অবশ্য নেই অলরাউন্ডার সাকিব আল হাসান ও তামিম ইকবালের মত অভিজ্ঞরা। দলের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারের অনুপস্থিতি থাকলেও টাইগাররা দেশ ছাড়ার আগে ভালো করার প্রত্যয় জানিয়েছিলেন। নিউজিল্যান্ডে গিয়ে বাংলাদেশ দল ইতোমধ্যেই শেষ করেছে নির্ধারিত কোয়ারেন্টাইন।
তবে মুমিনুল হক সহ চারজন আলাদা আলাদা রুম কোয়ারেন্টাইনে থাকার কারনে এখনও একত্রিত হতে পারেননি দলের সব ক্রিকেটাররা। টাইগাররা প্রথমে নিজেদের মধ্যে ভাগ হয়ে দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা ২২-২৩ ডিসেম্বর। এরপর নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ২৮ ডিসেম্বর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
টাইগারদের প্রস্তুতি ম্যাচের সময় জানিয়ে বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান সাংবাদিকদের বলেন, “২২ ও ২৩ তারিখ আমরা নিজেদের মধ্যে খেলবে এবং ২৮ ও ২৯ তারিখ নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে খেলব। এরপর ১ ও ৯ তারিখ সূচি অনুযায়ী দুটি টেস্ট খেলব।”
অধিনায়ক মুমিনুল হক সহ দলের চারজন এখনও রয়েছেন কোয়ারেন্টাইনে। ফলে তাদের ছাড়াই অনুশীলন করতে হচ্ছে টাইগারদের। মাঠে অনুশীলনের শতভাগ সেরে নেয়ার সুযোগ অবশ্য মিলেনি বৃষ্টির কারনে। আকরাম খান আরও বলেন, “আজ সবাই অনুশীলনে গিয়েছে। বৃষ্টি হওয়ায় মাঠে অনুশীলন করতে পারেনি, জিম করেছে।”
কিউইদের বিপক্ষে সিরিজ শুরুর আগেই একসাথে দুটি দুঃসংবাদ দেখা দিয়েছে টাইগারদের কোচিং প্যানেলে। স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের কোভিড পজিটিভ আসার সাথে পেস বোলিং কোচ ওটিস গিবসন ভুগছেন পেটের পিড়ায়। আকরাম খান যোগ করেন, “সকালে আমার কথা হয়েছে। হেরাথের করোনা পজিটিভ এসেছে। গিবসনের শরীরটাও ভালো না। তবে এত গুরুতর নয়।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE