ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

নাম বদলে নতুন যে নামে বিপিএলে ফিরছে সিলেট

২০২১ ডিসেম্বর ১৭ ১১:২২:৫২

নাম বদলে নতুন যে নামে বিপিএলে ফিরছে সিলেট

বিপিএলে সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে সিলেটে ফ্র্যাঞ্চাইজি। বিপিএলের এবারের আসরে সিলেটের ফ্র্যাঞ্চাইজি পেতে যাচ্ছে প্রগতি গ্রুপ। বিপিএলের আগামী আসরের জন্য দল গোছাতে শুরু করে দিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। ইতিমধ্যেই বিপিএলের এবারের আসরে জন্য তাদের দলের নাম চূড়ান্ত করেছে প্রগতি ফ্র্যাঞ্চাইজি।

বিপিএলের এবারের আসরে সিলেট দলের নাম হবে “সিলেট সানরাইজার্স”। নামের সাথে সাথে ইতিমধ্যেই ক্রিকেটারদের সাথে যোগাযোগ শুরু করে দিয়েছে তারা। দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটসম্যান ডেভিড মিলারূ সাথে ইতিমধ্যেই কথা বলছে সিলেটের ফ্র্যাঞ্চাইজি। এছাড়াও ভারত ক্রিকেট বোর্ডের অনুমোদিত ক্রিকেটারদেরকে বিপিএলে আনতে চাই সিলেট।

দেশি ক্রিকেটারদের মধ্যে মোস্তাফিজুর রহমানকে দলে টানছে তারা। সিলেট সানরাইজার্সের কর্ণধার শেখ কুদরত-ই-ইবতিহাজ জয় নাম ও ডেভিড মিলারের বিষয়টি নিশ্চিত করেছেন। একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে সিলেটের কর্ণধার জয় বলেন, “বিপিএলে সিলেটের নাম দিয়েছি সিলেট সানরাইজার্স।

ডেভিড মিলারের সঙ্গে কথা হয়েছে। তিনি খেলবেন। বিসিসিআই যাদেরকে খেলতে অনুমতি দেয়, ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তাদের কয়েকজনকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। দেশীদের মধ্যে মুস্তাফিজুর রহমানের সঙ্গেও আমাদের যোগাযোগ হয়েছে”।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

৮০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম হন্ডুরাস ম্যাচটি সরাসরি দেখুন এখানে Live

৮০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম হন্ডুরাস ম্যাচটি সরাসরি দেখুন এখানে Live

২০২৬ ফিফা বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও সেন্ট্রাল আমেরিকার দল হন্ডুরাস। ম্যাচের... বিস্তারিত