ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশ দলকে নিয়ে নতুন করে সুখবর দিল সুজন
বেশ কিছুদিন আগে নিউজিল্যান্ডে পাড়ি জমানো বাংলাদেশ দল কোয়ারেন্টাইন পর্ব শেষ করে অনুশীলনে নেমে পড়েছে। তবে প্রথম দিনে বৃষ্টি বাধায় অনুশীলন পর্ব শেষ না করেই ইনডোরে ফিরতে হয়েছে টাইগারদের।
দলের অন্যান্য সদস্যরা প্রথম দিনে অনুশীলনের জন্য সবরকম প্রস্তুতি নিতে শুরু করলেও এখনও দলের সাথে যোগ দিতে পারেননি অধিনায়ক মুমিনুল হক।
পেটের পীড়ায় ভুগতে থাকা ওটিস গিবসনকে ছাড়াই আপাতত অনুশীলন করতে হচ্ছে টাইগারদের। সেই সাথে কোভিড টেস্টে পজিটিভ আসার কারনে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথও রয়েছেন দল থেকে বিচ্ছিন্ন।
দলের যখন এই অবস্থা তখন টাইগারদের দেখভালের দায়িত্বে থাকা খালেদ মাহমুদ সুজন দিয়েছেন সুখবর। আজ (১৬ ডিসেম্বর) নিউজিল্যান্ড থেকে দেয়া এক ভিডিও বার্তায় সুজন বলেন,
‘’আমাদের সবাইকে অনুশীলনের সুযোগ দিয়েছে। আমি ও টিম ম্যানেজার নাফিস ইকবাল এ বিষয়ে ওদের সঙ্গে কথা বলেছিলাম যে কীভাবে কী করবো।
তো ওরা আজকে আমাদেরকে পজিটিভ নিউজ দিয়েছে। আজকে প্র্যাকটিসেও গিয়েছিলাম, তবে বৃষ্টির কারণে অনুশীলন করতে পারিনি। এখন আমাদের জিম সেশন হবে।”
দলের অন্যান্য সদস্যেদের সুস্থতার কথা জানিয়ে সুজন ওই ভিডিও বার্তায় আরও বলেন, ‘’কালকে (শুক্রবার) আমরা এখান থেকে বের হয়ে আইসোলেশনে চলে যাবো অন্য একটা হোটেলে।
যারা ইয়োলো ব্যান্ড ছিল তারা ২০ তারিখ পর্যন্ত এখানে থাকবে। কালকে থেকে তারা জিম ব্যবহার করতে পারবে। পরে ২১ তারিখ আমাদের সঙ্গে যোগ দেবে তারা। রঙ্গনা হেরাথকে কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। বাকি সবাই সুস্থ এবং নেগেটিভ আছি আলহামদুলিল্লাহ্।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE