ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
সাকিবের আইডল যে ক্রিকেটার
পেস বোলিংয়ের সাথে লোয়ার অর্ডারে ব্যাটিংটাও ভালোই পারেন সাকিব। ক্রিকেটার হিসেবে বাংলাদেশের পরিশ্রমী ব্যাটার মুশফিকুর রহিম ও ভারতের মহেন্দ্র সিং ধোনিকে দেখে অনুপ্রাণিত হন তিনি। সম্প্রতি একান্ত সাক্ষাৎকারে সাকিব জানান, পেস বোলিংয়ে তিনি দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি বোলার স্টেইনকে অনুসরণ করেন।
সাকিবের ভাষায়, বিশ্ব ক্রিকেটে আমার প্রিয় বোলার হলেন ডেল স্টেইন। স্টেইনের বোলিং আমার খুব পছন্দ। এ বছর জাতীয় ক্রিকেট লিগে সিলেট বিভাগের পক্ষে অভিষেক হয়েছে সাকিবের। জাতীয় দলের পেসার আবু জায়েদ রাহীর কাছে থেকে সাকিব পেয়েছেন তার প্রথম শ্রেণির অভিষেক ক্যাপ। শুধু ক্যাপই নয়, পরামর্শ এবং উপদেশও রাহী।
সাকিব বলেন, রাহী ভাই সবসময় আমাকে বলেন, আমি যেন নির্ভার ও ঠাণ্ডা থাকি। ক্রিকেটে ভালো সময় আসবে, খারাপ সময় আসবে; ভালো সময়টা যেন ধরে রাখতে পারি। উনি আমাকে সবসময় বলেন, ফিটনেসের ওপর নজর দিতে। কারণ আমি যদি ফিট থাকি তাহলে কোনো না কোনো সময় ভালো খেলবোই। পারফরম্যান্স নিয়ে চিন্তা না করে খেলা উপভোগ করতে বলেন।
যুব বিশ্বকাপ শেষেই চোটে পড়েছিলেন সাকিব। ফলে বড় পর্যায়ে খেলার আগেই বেশ কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন তিনি। সবসময়ই নিজেকে ফিট রাখার জন্য তাই সতর্ক থাকেন এই অলরাউন্ডার। সেই সাথে খাদ্যভাসেও রেখেছেন নিয়ন্ত্রণ। সাকিবের ভাষ্যমতে, বিশ্বকাপের পরে আমি এক বছর ইঞ্জুরিতে ছিলাম। ওই ঘটনা থেকে অনেক শিক্ষা গ্রহণ করেছি। আসলে চোট তো বলে আসে না। এটা দুর্ঘটনার মতো হঠাৎ আসে। আমি সবসময় চেষ্টা করি, নিজেকে শক্ত রাখার জন্য। খাবারের ক্ষেত্রে তেল খাওয়া এড়িয়ে চলি।
নিজের ক্রিকেটার হয়ে বেড়ে ওঠার পেছনে মায়ের অবদানের কথা গর্বভরে জানান সাকিব। যখন কেউ তার ওপরে বিশ্বাস রাখেনি, তখন কেবল তার মা তাকে অনুপ্রেরণা দিয়ে গেছেন। পরিবারের এই সমর্থনের কারণেই সাকিব আজ এই পর্যায়ে আসতে পেরেছেন, হয়েছেন বিশ্বকাপজয়ী। স্বপ্ন আরও অনেক বড়, এগিয়ে যেতে চান বহুদূর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE