ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
অবশেষে সুখবর পেল সাকিব
দুই ম্যাচের টেস্ট সিরিজে টপ অর্ডারর ব্যাটসম্যানরা চার ইনিংসেই ছিল ব্যর্থ। মিডল অর্ডারে কখনও মুশফিকুর রহিম আবার কখনও লিটন দাস লড়াই চালিয়ে যাওয়ার সাথে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে লড়াই চালিয়ে গিয়েছিলেন সাকিব আল হাসানও। যদিও শেষ রক্ষা হয়নি।
পাকিস্তান সিরিজে ব্যাটসম্যানদের গল্পটা যখন কেবলই হতাশার তখন এই সিরিজ থেকেও প্রাপ্তি সাকিবের ব্যাটিং ও অলরাউন্ডার র্যাংকিংয়ে উন্নতি। দুই ম্যাচের মধ্যে সাকিব প্রথম ম্যাচে না খেললেও দ্বিতীয় ম্যাচে দুই ইনিংসে করেছেন ৯৬ রান। বল হাতে অবশ্য উইকেটের দেখা পাননি তিনি। তবে ব্যাট হাতে রানের পর আইসিসির সেরা টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় উন্নতি হয়েছে সাকিবের। সেই সাথে অলরাউন্ডার র্যাংকিংয়েও উন্নতির দেখা মিলেছে তার।
আইসিসির সেরা টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ে সাকিবের উন্নতি হয়েছে একধাপ। ৩৩৮ রেটিং পয়েন্ট নিয়ে সাকিব এখন অবস্থান করছেন অলরাউন্ডার র্যাংকিংয়ের চতুর্থ স্থানে।
টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষে থাকা জেসন হোল্ডারের রেটিং পয়েন্ট ৩৮২। এই তালিকার দুই নম্বরে থাকা ভারতের অলরাউন্ডার রবীচন্দ্রন অশ্বিনের রেটিং পয়েন্ট ৩৬০। ৩৪৬ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডার র্যাংকিংয়ের তৃতীয় অবস্থানে রয়েছেন ভারতের আরেক অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দুই ইনিংসে ব্যাট হাতে ৯৬ রান করার পর সাকিবের নামের পাশে যুক্ত হয়েছে বাড়তি রেটিং পয়েন্ট। সেরা টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় সাকিব এখন অবস্থান করছেন ৩৫ নম্বরে। তার রেটিং পয়েন্ট ৫৭৮।
এছাড়া বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে একধাপ উন্নতিতে ৫৯৫ রেটিং পয়েন্ট নিয়ে লিটন দাস অবস্থান করছেন ৩১ নম্বরে। এই তালিকায় লিটন দাসের পরের অবস্থানে রয়েছেন দীর্ঘ সময় ধরে ইনজুরির কারনে মাঠের বাইরে থাকা তামিম ইকবাল। টাইগারদের ওয়ানডে অধিনায়কের অবস্থান ৩২ নম্বরে। তার নামের পাশে রয়েছে ৫৯৩ রেটিং পয়েন্ট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE