ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
২২ তারিখ নয় দেখেনিন কিউইদের বিপক্ষে ১ম প্রস্তুতি ম্যাচে যখন মাঠে নামছে বাংলাদেশ
চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলতে তাসমান পাড়ের দেশটিতে পাড়ি জমিয়েছে মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ১৮ সদস্যের এই বহরে অবশ্য নেই অলরাউন্ডার সাকিব আল হাসান ও তামিম ইকবালের মত অভিজ্ঞরা। দলের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারের অনুপস্থিতি থাকলেও টাইগাররা দেশ ছাড়ার আগে ভালো করার প্রত্যয় জানিয়েছিলেন।
নিউজিল্যান্ডে গিয়ে বাংলাদেশ দল ইতোমধ্যেই শেষ করেছে নির্ধারিত কোয়ারেন্টাইন। তবে মুমিনুল হক সহ চারজন আলাদা আলাদা রুম কোয়ারেন্টাইনে থাকার কারনে এখনও একত্রিত হতে পারেননি দলের সব ক্রিকেটাররা। টাইগাররা প্রথমে নিজেদের মধ্যে ভাগ হয়ে দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা ২২-২৩ ডিসেম্বর। এরপর নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ২৮ ডিসেম্বর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
টাইগারদের প্রস্তুতি ম্যাচের সময় জানিয়ে বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান সাংবাদিকদের বলেন, “২২ ও ২৩ তারিখ আমরা নিজেদের মধ্যে খেলবে এবং ২৮ ও ২৯ তারিখ নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে খেলব। এরপর ১ ও ৯ তারিখ সূচি অনুযায়ী দুটি টেস্ট খেলব।”
অধিনায়ক মুমিনুল হক সহ দলের চারজন এখনও রয়েছেন কোয়ারেন্টাইনে। ফলে তাদের ছাড়াই অনুশীলন করতে হচ্ছে টাইগারদের। মাঠে অনুশীলনের শতভাগ সেরে নেয়ার সুযোগ অবশ্য মিলেনি বৃষ্টির কারনে। আকরাম খান আরও বলেন, “আজ সবাই অনুশীলনে গিয়েছে। বৃষ্টি হওয়ায় মাঠে অনুশীলন করতে পারেনি, জিম করেছে।”
কিউইদের বিপক্ষে সিরিজ শুরুর আগেই একসাথে দুটি দুঃসংবাদ দেখা দিয়েছে টাইগারদের কোচিং প্যানেলে। স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের কোভিড পজিটিভ আসার সাথে পেস বোলিং কোচ ওটিস গিবসন ভুগছেন পেটের পিড়ায়।
আকরাম খান যোগ করেন, “সকালে আমার কথা হয়েছে। হেরাথের করোনা পজিটিভ এসেছে। গিবসনের শরীরটাও ভালো না। তবে এত গুরুতর নয়।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল