ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বিপিএল নাকি পিএসএল, সিদ্ধান্ত নিলেন প্লেসি-নারিন-মইন
এই তিন ক্রিকেটারই খেলবেন দুইবারের বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যানেজিং ডিরেক্টর নাফিসা কামাল মিডিয়াকে এ তথ্যই নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আগামী বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্য এ তিন ক্রিকেটারকে এক প্রকার ছিনিয়েই নিয়েছেন।
২০ জানুয়ারি শুরু হওয়ার কথা রয়েছে বিপিএলের অষ্টম আসর। টুর্নামেন্টটি চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। ২৭ জানুয়ারি শুরু হওয়ার কথা রয়েছে পিএসএলের সপ্তম আসর। দুটি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট প্রায় একই সময়ে পড়ে যাওয়ায় বিদেশী ক্রিকেটাররাও হিসেব-নিকেশ করে তাদের নাম লিখতে যাচ্ছেন পিএসএল কিংবা বিপিএলে।
বিপিএলে খেলবেন বলে ফ্যাফ ডু প্লেসি, সুনিল নারিন এবং মইন আলি পিএসএলের প্লেয়ার ড্রাফটেই তাদের নাম তোলেননি। তার আগেই এই তিন ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করে রেখেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।দুই টুর্নামেন্ট একই সঙ্গে শুরু হবে বলে বিষয়টা নিয়ে খুব একটা চিন্তিত নন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা।
কারণ বিপিএল কর্মকর্তারা আশা করছেন, পর্যাপ্ত পরিমাণে বিদেশী খেলোয়াড় তারা পাবেনই। এছাড়া ঘরোয়া ক্রিকেটারদের যেহেতু প্রাধান্য দেয়া হবে, তাতে বিষয়টা আরো সহজ হয়ে যায়। প্রতিটি দলের একাদশে বিদেশি তিনজন করে বিদেশি খেলোয়াড় খেলার অনুমতি প্রদান করা হবে।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য শেখ সোহেল বলেন, ‘বিপিএলের সঙ্গে পিএসএলের সূচি সংঘর্ষের বিষয়টি নিয়ে আমরা মোটেও চিন্তিত নই। চলতি মাসেই আমরা খেলোয়াড় ড্রাফটের আয়োজন করতে যাচ্ছি। আমাদের চিন্তার বিষয় হলো করোনা ভাইরাসের পরিস্থিতি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE