ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

মাশরাফি-সাকিব-তামিমদের চেয়ে ভালো খেলতে হবে

২০২১ ডিসেম্বর ১৬ ১৭:৫৬:৩২

মাশরাফি-সাকিব-তামিমদের চেয়ে ভালো খেলতে হবে

এ ব্যাপারে আতাহার বলেন, “বললাম, এই দেশের ক্রিকেটের ভবিষ্যৎ তোমরা। সবারই স্বপ্ন থাকে জাতীয় টিমে খেলার। তবে আন্ডার নাইন্টিনের পরের লেভেলটা আসলে অনেক ডিফারেন্ট, অনেক কঠিন। তাই আরো বেশি কষ্ট করতে হবে। মাথার মধ্যে সবসময় রাখতে হবে আমাদের মুশফিক-মাশরাফি-সাকিব-তামিমদের চেয়ে ভালো খেলতে হবে।”

জানতে চাওয়া হয়, কিভাবে সেটা হবে? আতাহার বলেন, “চেষ্টা কষ্ট বিশ্বাস! আরে রান করতে হবে, উইকেট নিতে হবে! আর কি?” তিনি আরও বলেন, “এই আন্ডার নাইন্টিন দলটিকে আমি সামনাসামনি দেখিনি। আজই প্রথম কথা হলো।

তবে আমি মনে করি এরা খুব ভালো দল, ভারতে গিয়ে ভারতের সাথে জেতা কম কথা নয়। এরা অনেকদূর যাবে। আগের দলটা যেমন বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিলো এরাও বিশ্বকাপ জিততে পারে। তবে সেটা নিয়ে এদের চাপ না দিয়ে এখন তাদের বলতে হবে যাতে ভালো ক্রিকেট খেলে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত