ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

নান্নুর ব্যর্থতার দিনে আতহারের ফিফটি, পাইলটের ব্যাটে ঝড়

২০২১ ডিসেম্বর ১৬ ১৭:২৩:১৮

নান্নুর ব্যর্থতার দিনে আতহারের ফিফটি, পাইলটের ব্যাটে ঝড়

তবে আতহার পূর্ণ করেন অর্ধশতক। সাজঘরে ফেরার আগে ৫৫ বলে ৬০ রান করেন ৭টি চার ও ১টি ছক্কার সহায়তায়। এছাড়া ঝড়ো ইনিংস খেলেছেন খালেদ মাসুদ পাইলট। ১৫ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৩১ রান করে অপরাজিত ছিলেন তিনি। এছাড়া অন্যান্যদের মধ্যে মোহাম্মদ রফিক ১৮ বলে ১৫ ও জাভেদ ওমর বেলিম ৬ বলে ৬ রান করেন।

ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও। ৪ বলে ৩ রান করে মেহরাবের শিকার হন তিনি। শহীদ জুয়েল একাদশের পক্ষে দুটি উইকেট শিকার করেন মাহমুদুল হাসান রানা। একটি করে উইকেট পেয়েছেন সজল চৌধুরী, মেহরাব হোসেন অপি ও মুশফিক বাবু। জিততে হলে শহীদ জুয়েল একাদশকে তাড়া করতে হবে ১৫১ রান। একনজরে বিজয় দিবস ক্রিকেটের দুই দলের স্কোয়াড

শহীদ জুয়েল একাদশ : মেহরাব হোসেন অপি, রকিবুল হাসান, সজল চৌধুরী, আনোয়ার হোসেন, সাজ্জাদ আহমেদ শিপন, হান্নান সরকার, মাহমুদুল হাসান রানা, হাবিবুল বাশার সুমন, নাসির আহমেদ নাসু, এনামুল হক মনি, শফিউদ্দিন আহমেদ বাবু, মুশফিকুর রহমান, মোর্শেদ আলী খান, মনজুরুল ইসলাম ও ওয়াহিদুল গণি।

শহীদ মুশতাক একাদশ : জাবেদ ওমর বেলিম, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিক, এহসানুল হক সেজান, আতহার আলী খান, হাসিবুল হোসেন শান্ত, তারেক আজিজ খান, তালহা জুবায়ের, মোহাম্মদ আলী, সানোয়ার হোসেন, আজহার হোসেন শান্ত ও ফাহিম মুনতাসির সুমিত।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত