ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সৌরভকে মুখের ওপর কড়া জবাব দিলেন কোহলি
কিন্তু আজ এক সংবাদ সম্মেলনে সৌরভ গাঙ্গুলির মুখের ওপর জবাব দিয়ে দিলেন বিরাট কোহলি। সরাসরি বলে দিলেন, ‘আমাকে তো অধিনায়কত্ব না ছাড়ার জন্য কেউ বলেনি!’
সৌরভের সেই বক্তব্যের পর এতদিন ভারতীয় ক্রিকেট সমর্থকরা অপেক্ষায় ছিলেন। একপক্ষীয় কথাবার্তা শোনা যাচ্ছিল। এবার দ্বিতীয় পক্ষের বক্তব্য উঠে এলো। বিরাট কোহলি কথা বলতেই ভারতীয় ক্রিকেটের ‘বিভাজন’ আরও স্পষ্ট হয়ে গেল। কোহলির এই বক্তব্যের সময়ই উত্তাল হয়ে উঠল টুইটার। বিরাটকে সমর্থন করলেন নেটিজেনদের একাংশ। বিরোধিতাও করলেন অনেকে।
ওমান-আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে এই ফরম্যাটে অধিনায়কত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দেন বিরাট কোহলি। এরপর তাকে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কেউই বলেনি, নেতৃত্ব না ছাড়তে।
কোহলি বলেন, ‘বিসিসিআইয়ের পক্ষ থেকে চাপ তৈরির কারণে আমি যখন নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলাম, তখন একে বেশ ভালোভাবেই গ্রহণ করা হয়েছে। এখানে কোনো বিরোধ কিংবা সংশয়ের কিছুই নেই। আমি স্পষ্ট করে বলতে চাই, আমাকে কেউ এই সিদ্ধান্ত পূণর্বিবেচনার জন্য বলেনি। কেউ বলেনি, অধিনায়কত্ব ছেড়ো না। কারণ, আমার সিদ্ধান্তকে তারা বেশ ভালোভাবেই গ্রহণ করেছে। আমাকে বলা হয়েছিল, এটা এগিয়ে যাওয়ার প্রক্রিয়া এবং এটা সঠিক সিদ্ধান্ত।’
দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বুধবার সাংবাদিক বৈঠকে বোমা ফাটান বিরাট। সরাসরি জানিয়ে দেন, একদিনের অধিনায়কত্ব থেকে সরানোর আগে তার সঙ্গে বিস্তারিত আলোচনা হয়নি। টেস্ট দলের নির্বাচন নিয়ে আলোচনার শেষে জানিয়ে দেওয়া হয় যে তিনি ভারতের একদিনের দলের অধিনায়ক থাকছেন না।
সে সঙ্গে বিসিসিআই সৌরভ গাঙ্গুলির দাবিও নস্যাৎ করে দেন বিরাট। জানিয়ে দেন, ‘টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি ভালোভাবে গ্রহণ করা হয়। যদিও সৌরভ দাবি করেছিলেন যে, বিরাটকে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ভারতের অধিনায়কত্ব ছাড়তে নিষেধ করা হয়েছিল।’
বিরাটের এই বোমা ফাটানোর রেশ পড়ে সোশ্যাল মিডিয়ায়। এক ব্যক্তি পরপর থাপ্পড় মারার ভিডিও পোস্ট করে এক নেটিজেন লেখেন, ‘সাংবাদিক বৈঠকে সৌরভ, জয় শাহ, বিসিসিআই, সাংবাদিক ও বাকিদের প্রতি বিরাট কোহলি।’
একইসুরে অপর এক নেটিজেন বলেন, ‘আপনি কখনও বিরাট কোহলির সঙ্গে ঝামেলা করতে পারবেন না, সেটা মাঠের ভিতরে হোক বা মাঠের বাইরে। কিং কোহলি।’ অপর একজন বলেন, ‘ভালো কাজ করেছেন, বিরাট কোহলি। একদিনের ক্রিকেটের (সিরিজে) থাকা নিয়ে, টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়া নিয়ে এবং একদিনের ক্রিকেটে অধিনায়কত্ব নিয়ে কী হয়েছে, তা নিয়ে পুরোটা স্পষ্ট করে দেওয়ার জন্য। এটা সকলের কাছে একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে।’
একজনের বক্তব্য, ‘অনিল কুম্বলের সঙ্গে যা করেছিলেন, তারপর এরকম ব্যবহারই প্রাপ্য বিরাটের। যে কুম্বলের সঙ্গে বিরাটের মনমালিন্য’ চরমে উঠেছিল।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল