ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
পিএসএলের সংঘর্ষের প্রভাব বিপিএলে পড়বে না : বিসিবি
বিপিএলের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি সময়সীমা বেঁধে রেখেছে। আবার ৩ ডিসেম্বর প্রকাশিত পিএসএলের সূচি অনুযায়ী, পিএসএলের এবারের আসর শুরু ২৭ জানুয়ারি, যা শেষ হবে ২৭ ফেব্রুয়ারি।
অতীত রেকর্ড বলছে, বিপিএলে বিদেশি ক্রিকেটারদের বড় অংশ পাকিস্তানের। একই সময়ে পিএসএল থাকায় মানসম্পন্ন পাকিস্তানি ক্রিকেটারদের বিপিএলে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এছাড়া অন্যান্য দেশের জনপ্রিয় বিদেশি ক্রিকেটাররা বিপিএলের বদলে পিএসএলকে বেছে নিলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
তবে ইতোমধ্যে কয়েকজন ক্রিকেটার বিপিএলে খেলার আশ্বাস দেওয়ায় পিএসএলের সূচির সাথে সংঘর্ষ খুব একটা ভাবাচ্ছে না বিসিবিকে।
বোর্ডের শীর্ষস্থানীয় কর্মকর্তা ও সর্বশেষ কমিটির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘আমাদের সময়েরও কিন্তু একটা ব্যাপার আছে। আমরা তো অনেক আগে থেকে সূচি করে রেখেছি। টি-টোয়েন্টি লিগগুলোতে অনেক সময় অনেক জায়গায় সংঘর্ষ হবেই। শারজায় আরেকটা টি-টোয়েন্টি লিগ শুরু হচ্ছে। খেলোয়াড় তো কম নেই।’
যদিও পিএসএল জানুয়ারিতে হবে, তা পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়ে রেখেছিল আগেই। এমনকি বিপিএলের সূচি চূড়ান্ত না হলেও পিএসএলের সবগুলো ম্যাচের সূচিও ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। তবে এতে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণে ভাঁটা পড়বে না, বিশ্বাস আকরামের।
তিনি বলেন, ‘বাংলাদেশে এর আগেও অনেক সুপারস্টার খেলোয়াড় খেলে গেছে এবং এবারও শোনা যাচ্ছে অনেক বড় মাপের খেলোয়াড়রা আসবেন। আমার মনে হয় না বাংলাদেশ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE