ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

হঠাৎ করেই পতন হলো বাবর আজমের

২০২১ ডিসেম্বর ১৫ ১৫:৩৯:৪৪

হঠাৎ করেই পতন হলো বাবর আজমের

ওয়েস্ট ইন্ডিজ দলের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে এদিন ৭ বলে মাত্র ৭ করে আউট হওয়ার পরে বাবরের ফর্ম নিয়ে উঠছে প্রশ্ন। উল্লেখ্য, তাঁর শেষ ৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে স্কোর যোগ করলে দাঁড়ায় মাত্র ৩৪। অর্থাৎ মোট ৪০ রানও করতে পারেননি তিনি। উল্লেখ্য এর আগে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তাঁর কেরিয়ারের যে কোনও সময় যদি পরিসংখ্যান আমরা দেখি, তাহলে দেখব টানা পাঁচটি ইনিংসের মধ্যে অন্তত একটি ৪০-এর বেশি রানের ইনিংস রয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ দলের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭ রানে আউট হওয়ার আগে প্রথম ম্যাচে তিনি শূন্য রানে আউট হয়েছিলেন। তার আগে টি-২০ বিশ্বকাপের পরে তিনি জাতীয় দলের হয়ে বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের একটি টি-২০ সিরিজ খেলেন। যেখানে শেষ ম্যাচে ১৯, দ্বিতীয় ম্যাচে ১ এবং প্রথম ম্যাচে মাত্র ৭ রানে আউট হয়েছিলেন তিনি। ফলে শেষ ৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে তাঁর মোট রান দাড়াল মাত্র ৩৪। যা তাঁর টি-২০ কেরিয়ারে প্রথম।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

৮০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম হন্ডুরাস ম্যাচটি সরাসরি দেখুন এখানে Live

৮০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম হন্ডুরাস ম্যাচটি সরাসরি দেখুন এখানে Live

২০২৬ ফিফা বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও সেন্ট্রাল আমেরিকার দল হন্ডুরাস। ম্যাচের... বিস্তারিত