ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশের বিশ্বরেকর্ড ভেঙ্গে নিজেদের করে নিল পাকিস্তান

২০২১ ডিসেম্বর ১৫ ১৪:৩৩:৫৮

বাংলাদেশের বিশ্বরেকর্ড ভেঙ্গে নিজেদের করে নিল পাকিস্তান

যা ছিল বিশ্বরেকর্ড। চলতি বছরে এ ফরম্যাটে বাংলাদেশের আর কোনো ম্যাচ নেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান হোম সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের রেকর্ড স্পর্শ করে পাকিস্তান। গতকাল দ্বিতীয় ম্যাচ খেলে বাংলাদেশকে টপকে গেছে বাবর আজমের দল। চলতি বছরে গতকাল পর্যন্ত ২৮টি টি- টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছে পাকিস্তান।

এক বছরে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার বিশ্ব রেকর্ড এখন এটিই। ফলে বাংলাদেশের ২৭ ম্যাচ চলে গেছে দ্বিতীয় স্থানে। আগামীকাল সিরিজের তৃতীয় ম্যাচে ক্যারিবিয়ানদের মুখোমুখি হবে পাকিস্তান। তাদের ম্যাচ সংখ্যা হবে ২৯টি। এরপর এই বছরে তাদের আর কোনো টি-টোয়েন্টি ম্যাচ নেই।

ইতোমধ্যে টানা দুই ম্যাচ জিতে উইন্ডিজদের বিরুদ্ধে সিরিজটা নিজেদের করে নিয়েছে পাকিস্তান। এদিকে এক বছরে বেশি সংখ্যক টি-টোয়েন্টি খেলার তালিকায় তৃতীয় স্থানে আছে নেদারল্যান্ডস। ২০১৯ সালে ডাচরা খেলেছে ২৫টি ম্যাচ। এছাড়া ২০১৯ সালে আয়ারল্যান্ড ও চলতি বছরে দক্ষিণ আফ্রিকা ২৩টি করে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত