ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

ব্রেকিং নিউজ : ৫ ম্যাচে ৪ সেঞ্চুরি

২০২১ ডিসেম্বর ১৫ ১৩:৫৪:৪২

ব্রেকিং নিউজ : ৫ ম্যাচে ৪ সেঞ্চুরি

চলতি বিজয় হাজারে ট্রফির পাঁচ ম্যাচে মাঠে নেমে চার নম্বর শতরান করলেন মহারাষ্ট্র তথা চেন্নাই সুপার কিংসের তারকা ওপেনার। এলিট গ্রুপ-ডি’র প্রথম ম্যাচে রুতুরাজ গায়কোয়াড় মধ্যপ্রদেশের বিরুদ্ধে ১৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১১২ বলে ১৩৬ রান করে আউট হন।

ছত্তিশগড়ের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ১৫৪ রান করে অপরাজিত থাকেন তিনি। ১৪৩ বলের ইনিংসে গায়কোয়াড় ১৪টি চার ও ৫টি ছক্কা মারেন। কেরলের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে মহারাষ্ট্র অধিনায়ক ১২৪ রান করে আউট হন। ১২৯ বলের ইনিংসে তিনি ৯টি চার ও ৩টি ছক্কা মারেন।উত্তরাখণ্ডের বিরুদ্ধে চতুর্থ ম্যাচে ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৮ বলে ২১ রান করে আউট হন রুতুরাজ। এবার চণ্ডীগড়ের বিরুদ্ধে গ্রুপ লিগের শেষ ম্যাচে ১৬৮ রানের ঝকঝকে ইনিংস খেলেন গায়কোয়াড়। ১৩২ বলের ইনিংসে তিনি ১২টি চার ও ৬টি ছক্কা মারেন।

সুতরাং চলতি বিজয় হাজারে ট্রফির পাঁচ ম্যাচে গায়কোয়াড় সংগ্রহ করেন যথাক্রমে ১৩৬, অপরাজিত ১৫৪, ১২৪, ২১ ও ১৬৮ রান। তাঁর সাকুল্যে সংগ্রহ দাঁড়ায় ১৫০.৭৫ গড়ে ৬০৩ রান।

চণ্ডীগড়ের বিরুদ্ধে সেঞ্চুরি করার সুবাদে রুতুরাজ বিরাট কোহলি, পৃথ্বী শ ও দেবদূত পাডিক্কালের রেকর্ড ছুঁয়ে ফেলেন। বিজয় হাজারে ট্রফির এক মরশুমে সবথেকে বেশি ৪টি করে সেঞ্চুরির করা ব্যাটসম্যানদের তালিকায় নাম লিখিয়ে ফেলেন গায়কোয়াড়।

কোহলি ২০০৯-১০ মরশুমে প্রথম ক্রিকেটার হিসেবে বিজয় হাজারে ট্রফিতে চারটি সেঞ্চুরি করেন। পরে ২০২০-২১ মরশুমে পৃথ্বী ও পাডিক্কাল উভয়েই চারটি করে শতরান করেন। স্বাভাবিকভাবেই বিজয় হাজারে ট্রফির এমন পারফর্ম্যান্সের পর দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ান ডে সিরিজে গায়কোয়াড়কে দলে না নিলে বিতর্ক হবে বিস্তর।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত