ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রহিতের পর দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি
দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি করে টেস্ট ও ওয়ানডে খেলবে ভারত। আফ্রিকার দেশগুলোতে ওমিক্রন ভাইরাসের আগমনের কারণে প্রোটিয়া সফরে সূচির পরিবর্তন ঘটেছে। যার ফলে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ ১৭ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে।
২০২২ সালের শুরুতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। সেই সময়ে কোহলির একমাত্র মেয়ের জন্মদিন। যার ফলে ওয়ানডে সিরিজে না খেলার বিষয়ে কারণ জানিয়ে বিসিসিআইয়ের কাছে ছুটির আবেদন করেছেন ভারতের সাবেক এই অধিনায়ক এমনটাই বলা হয়েছে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার।
কয়েকদিন আগেই ভারতের ওয়ানডে সংস্করণের নেতৃত্ব থেকে কোহলিকে সরিয়ে দেয়া হয়। রোহিতকেই ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়ক করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
টাইমস অব ইন্ডিয়ার বলা হয়েছে, হঠাৎ করে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ায় বিষয়টি পছন্দ হয়নি কোহলির। যার ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।
বিসিসিআইয়ের একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে বলেছে, ‘ভারতীয় দলে সবসময় ইগোর লড়াই ছিল। কপিল দেব আর সুনিল গাভাস্কারের মাঝে ছিল, মোহাম্মদ আজহারউদ্দিন আর শচিন টেন্ডুলকারের মাঝে ছিল, সৌরভ গাঙ্গুলি আর রাহুল দ্রাবিড়ের মাঝে ছিল, এমএস ধোনির সঙ্গে বিরেন্দর শেবাগ বা গৌতম গম্ভীরের ছিল। এর মানে এই নয় যে তারা মাঠে এসব দেখিয়েছে। তারা পেশাদার এবং সেইভাবেই তারা সবসময় চলেছে।’
এইদিকে, দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে মুম্বাইয়ের বান্দ্রা কুরাল কমপ্লেক্সে গত এক সপ্তাহ ধরেই ব্যক্তিগত অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন রোহিত শর্মা। সেখানেই অনুশীলনের সময় চোটে পড়েছেন তিনি। যার ফলে ধারণা করা হচ্ছে, টেস্ট সিরিজে তাকে পাওয়া যাবে না।
আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে আগামী ১৬ ডিসেম্বর ভারতীয় দলের বিমান ধরার কথা রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল