ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
তামিম মুস্তাফিজদের নিয়ে শক্তিশালী দল গঠন
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আসর বিপিএলকে কেন্দ্র করে দলগুলো যখন তাদের নিজেদের পছন্দের মত কোচ ও ক্রিকেটার দলে ভেড়ানো নিয়ে ব্যস্ত তখন ডিপিএলের দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব তাদের দল গুছিয়ে ফেলেছে ইতোমধ্যেই। গত ডিপিএলে শক্তিমত্তার দিক থেকে আলোচনার জন্ম দেয়া প্রাইম ব্যাংক আসন্ন ডিপিএলের জন্যও বেশ শক্তিশালী দল গঠন করেছে।
তামিম ইকবাল গত আসরে সামনে থেকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন দলকে। আগামী আসরের জন্যও তামিমকে দলে নিয়েছে প্রাইম ব্যাংক। দলটির ব্যাটিং বিভাগে বাড়তি শক্তির যোগান দিবে টেস্ট অধিনায়ক মুমিনুল হক, এনামুল হক বিজয়, ইয়াসির আলি রাব্বি কিংবা মেহেদি হাসানরা।
বোলিং বিভাগেও প্রাইম ব্যাংক রয়েছে বেশ এগিয়ে। জাতীয় দলের নিয়মিত তারকা কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে দলে রেখে দিয়েছে প্রাইম ব্যাংক। পেস বোলিং বিভাগে অভিজ্ঞ রুবেল হোসেনের সাথে দেখা যাবে তরুণ তুর্কি শরিফুল ইসলামকে। এছাড়া রকিবুল ইসলাম, অলক কাপালি ও রেজাউর রহমান রাজারাও রয়েছেনে একই দলে।
উল্লেখ্য, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের গত আসর অনুষ্ঠিত হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। তবে ডিপিএলের আগামী আসর অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরম্যাটে।
এক নজরে দেখে নেয় যাক প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের স্কোয়াড।
তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান, অলক কাপালি, নাহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, রুবেল হোসেন, রেজাউর রহমান রাজা, রকিবুল হাসান, দেলোয়ার হোসেন, শাহাদাত হোসেন দিপু ও শামসুর রমান শুভ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল