ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিপিএল খেলার প্রস্তাব পেয়ে যা করলেন হরভজন সিং
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নিয়ম অনুযায়ী, ভারতের কোনও ক্রিকেটার বা সাবেক ক্রিকেটার দেশের বাইরের কোনও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারেন না।
যদিও বিসিসিআই চাইলে চুক্তির বাইরে থাকা কোনও ক্রিকেটারকে বিশেষভাবে অনুমতি দিয়ে দেয়। বিপিএল খেলতে আগ্রহী হরভজন এখন সেই প্রক্রিয়া সারতেই ব্যস্ত।
এদিকে ব্যাটে-বলে মিলে গেলে হরভজনকে দলে ভেড়ানোর প্রবল ইচ্ছা আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সেরও। ফ্র্যাঞ্চাইজিটির সি.ই.ও সৈয়দ ইয়াসির আলম এমনটা নিশ্চিত করেছেন।
ইয়াসির আলম বলেন, ‘প্রাথমিকভাবে আমাদের কথা হয়েছে। বাকিটা দেখি কীভাবে কী করা যায়। ওর দিক থেকেই আমাদেরকে অ্যাপ্রোচ করা হয়েছে। সে বিসিসিআইয়ের সঙ্গে চুক্তিতে থাকছে না। আইপিএলেও নেই। টিম রাইট থাকে অনেকের।’ ‘যুবরাজ সিংও দেশের বাইরে খেলেছে।
আমরা চিন্তা করেছি যে, আমরা একটু কথা বলে দেখি ব্যাটে-বলে মিলে কিনা। সে অনেক বড় তারকা। ব্যাটে-বলে ব্যাপারটা লম্বা হয় কিনা দেখি।’ এবারের বিপিএলে অংশ নিতে আটটি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছিল। সেখান থেকে ইতোমধ্যে বাছাই করা হয়েছে ছয়টি প্রতিষ্ঠানকে।
সবকিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবারের (১৬ ডিসেম্বরের) মধ্যে ছয়টি দলকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেবে বিসিবি। এছাড়াও এবারের আসরে কোনো আইকন ক্রিকেটার থাকছে না।
প্রতিটি দল একজন করে তারকা ক্রিকেটারকে দলে নেয়ার সুযোগ পাচ্ছে। আগামী ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারির মাঝের কোনো সময়ে আসরটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল