ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজঃ রশিদ-নবিদের ‘বন্দি’ করার পরিকল্পনা করছে আফগানিস্তান
কিন্তু তাদের এই ঘুরে ঘুরে বিদেশি লিগ খেলাটা আবার নেতিবাচক প্রভাব ফেলছেন আফগানিস্তানের ক্রিকেটে। সারাবছর বাইরে বাইরে লিগ খেলে বেড়ানোয় দেশের ঘরোয়া ক্রিকেট খেলতে পারেন না আফগান তারকারা। যার ফলে স্থানীয় ক্রিকেটাররা আন্তর্জাতিক তারকাদের সান্নিধ্য থেকে বঞ্চিত হয়।
তাই তারকা ক্রিকেটারদের একপ্রকার বন্দি করার পরিকল্পনা হাতে নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এখন থেকে বছরে তিনটির বেশি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ খেলতে দেওয়া হবে না রশিদ-নবি-মুজিবদের। যাতে করে তারা ঘরোয়া টুর্নামেন্টেও খেলতে পারেন।
তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসেনি। সম্প্রতি ১৪ সদস্য বিশিষ্ট একটি টেকনিক্যাল কমিটি গঠন করেছে এসিবি। তারা দেশের ক্রিকেটীয় কাঠামো পর্যবেক্ষণ ও পুনর্বিবেচনা করে নতুন পরিকল্পনা সুপারিশ করেছে। এরই মধ্যে কয়েক দফায় আলোচনায়ও বসেছে তারা।
এই টেকনিক্যাল কমিটির সদস্য রাইস আহমেদজাই ক্রিকবাজকে বলেছেন, ‘আমাদের পরিকল্পনা হলো বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে শীর্ষ ক্রিকেটারদের ঘরোয়া টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়ে আলোচনা করা। খেলোয়াড়দের অবাধে বিদেশি লিগ খেলার ওপর হয়তো নিষেধাজ্ঞা বসাবে এসিবি।’
রাইজ আরও জানান, খেলোয়াড়দেরকে বছরে তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অনুমতি দেওয়া হবে। তারা কোন তিনটি খেলবে সেটি তাদের নিজস্ব সিদ্ধান্তই হবে। এছাড়া টেস্ট দলে সুযোগ পাওয়ার জন্য ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট খেলা বাধ্যতামূলক করা হবে।
ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী ২০২২ ও ২০২৩ সালে ৩৭ ওয়ানডে, ১২ টি-টোয়েন্টি ও ৩ টেস্ট খেলবে আফগানিস্তান। এর বাইরে আইসিসি ও এসিসি আয়োজিত টুর্নামেন্টগুলোও থাকছে। ২০২২ সালের জানুয়ারিতে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হবে তাদের ব্যস্ত সূচি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE