ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
৩ ওয়ানডে ও ২ টি২০ খেলতে বাংলাদেশে আসছে আফগানিস্তান দেখেনিন সময়সূচী
আফগানিস্তান দল সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল ২০১৯ সালে। জিম্বাবুয়ে এবং স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলতে ওই সফরে এসেছিল রশিদ খানরা। সাথে ছিল এক ম্যাচের টেস্ট সিরিজও। চট্টগ্রাম টেস্টে নানা নাটকীয়তার পর জয় নিয়েই মাঠ ছেড়েছিল আফগানিস্তান। এরপর অবশ্য দুই বছর পার হয়ে গেলেও বাংলাদেশের বিপক্ষে আর কোনো সিরিজ খেলতে দেখা যায়নি আফগানদের। তবে নতুন বছরে নতুন আরও একটি সফরে বাংলাদেশে আসতে যাচ্ছে আফগানিস্তান।
নতুন বছরকে সামনে রেখে ২০২৩ সাল পর্যন্ত নিজেদের এফটিপি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে ও দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সময়ও জানিয়েছে আফগান ক্রিকেট বোর্ড।
এফটিপি অনুযায়ী নতুন বছরের শুরুতে আফগানরা নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে। যার হোম ভেন্যু হিসেবে আফগানরা বেছে নিয়েছে কাতারকে। এই সিরিজের পরই টাইগারদের বিপক্ষে সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে তারা।
এখনও চূড়ান্ত দিনক্ষণ জানা না গেলেও ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সিরিজ। অর্থাৎ দেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টুর্নামেন্ট বিপিএল ২০ ফেব্রুয়ারি শেষ হবার পর পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে আফগান সিরিজ সেটা অনেকটা নিশ্চিত। এই সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচই অন্তর্ভুক্ত থাকছে ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে।
বাংলাদেশের বিপক্ষে পুর্নাঙ্গ এই সিরিজ শেষ করে আফগানিস্তান দল যাবে অস্ট্রেলিয়ায়। মে-জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে আফগানদের।
জুলাই আগস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার পর আফগানিস্তান দল যাবে জিম্বাবুয়ে সফরে। নতুন সূচি অনুযায়ী জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে আফগানিস্তান। এরই মধ্য দিয়ে শেষ হবে আফগানিস্তানের ২০২২ সালের ক্রিকেটের ব্যস্ততা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE