ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ক্ষুদে স্পিন জাদুকর সাদিদকে নিয়ে আগামীর স্বপ্ন
শুধু জেলা প্রশাসকই নয়, বরিশাল-৫ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম, বিসিবির পরিচালক আলমগীর খান আলোও এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন। তারা বলেন, ‘আমার হয়তো এক সময়ে এই পদে থাকব না। যারা আসবেন তাদের উচিত সাদিদের মতো প্রতিভানকে আগলে রাখা।
তাই এখনকার সময়ে বল হাতে ছোট্ট সাদিদের জাদু বড় হয়েও যেন ও ধরে রাখতে পারে তার ব্যবস্থা আমাদেরই করতে হবে। তাই সাদিদের জন্য ওর পরিবারকে সবসময় আমাদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।’
গেল অক্টোবর মাসে বরিশালের ৪ নম্বর ওয়ার্ড মহাবাজ এলাকার উলালঘুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ও ৬ বছর বয়সী সাদিদের বল হাতে লেগস্পিনের অ্যাকশনের বেশ কয়েকটি দৃশ্য মোবাইলের ক্যামেরা বন্দি করে ফেসবুকে আপলোড করেন তার মামা সিরাজুল ইসলাম।
এমন ভিডিও দেখে মুগ্ধ হয়ে ব্যাটিং কিংবদন্তি শচীন সাদিদের ভিডিওটি শেয়ার করেন নিজের সোশ্যাল মিডিয়ায়। সেখানে কমেন্ট করে বর্তমান ক্রিকেটের সফলতম লেগস্পিনার রশিদও প্রশংসা করেছেন। তারপর যোগ দেন ওয়ার্ন। নিজের টুইটারে ভিডিওটি পোস্ট করেন তিনি।
ক্রিকেট শেখার জগতে বিশ্বসেরা এই খেলোয়াড়দের এমন প্রশংসা দ্রুত ছড়িয়ে পড়ে দেশ বিদেশে। ক্ষুদে এই প্রতিভাবান সাদিদকে খুঁজতে শুরু করে বরিশালবাসী। সাদিদের বাবা নেই। তার মা একজন গৃহিনী। নানাবাড়িতে মামাদের কাছেই থাকে সাদিদ। সাদিদকে দেখভাল করে ওর মামা সিরাজুল। তিনি প্রায় প্রতিদিনই ভাগ্নেকে নিয়ে তাদের বাড়ির সামনে অনুশীলন করেন।
এ বিষয়ে কথা হয় সিরাজুলের সঙ্গে, তিনি বলেন, ‘আরো দুই বছর আগে থেকেই সাদিদ ব্যাট বল নিয়ে খেলাধুলা করে আসছে। সে ক্রিকেটের প্রতি আগ্রহী। সবসময় বিশ্বসেরা সাকিবকে নিয়ে তার ভাবনা। এমনকি খাবার ও রাতে ঘুমানোর সময়ে তাকে সাকিবের গল্প বানিয়ে বানিয়ে বলতে হতো।
একদিন হাসি ঠাট্টার ছলে তার সঙ্গে অনুশীলনে বের হয়ে দেখতে পারি সে লেগস্পিন বল বেশ ভালোই করে। এভাবে দেখতে দেখতে কোনো কিছু না ভেবে লেগস্পিনের অ্যাকশনের বেশ কয়েকটি দৃশ্য মোবাইলের ক্যামেরা বন্দি করে ফেসবুকে আপলোড করি। কয়েক দিনের মধ্যেই সেটি দেশ বিদেশে ভাইরাল হয়।’
সাদিদের মামা আরো বলেন, ‘সাদিদকে ইতোমধ্যে বরিশালের ৫ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম বেশ কিছু খেলার উপকরণ উপহার দিয়েছেন। বিশেষ করে আমাদের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারও বেশ কিছু খেলার উপকরণ বিতরণ করে আগামীতে সাদিদের খেলায় উন্নতি করার সকল সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
বরিশালের কৃতি সন্তান ও বিসিবির পরিচালক আলমগীর খান আলো ভাই এ বিষয়ে একই আশ্বাস দিয়েছেন। সাদিদ এখন অনেক ছোট। আর বছর কয়েক গেলে ওকে অনুশীলনের জন্য বিকেএসপি কিংবা বরিশালের কোনো কোচের কাছে নিয়ে যাওয়া হবে। আপাতত ওর পাওয়া ক্রীড়া উপকরণ দিয়ে বাড়িতেই অনুশীলন করানো হচ্ছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE