ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
জোড়া অধিনায়কত্বের পর বড় দুঃসংবাদ পেলেন রোহিত
একগাদা ‘সুখবর’ পাওয়ার এক সপ্তাহও পেরোয়নি। এরই মধ্যে রোহিত শুনলেন বড় এক দুঃসংবাদ। হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজে খেলা হবে না তার। আগামী ২৬ ডিসেম্বর থেকে সেঞ্চুরিয়নে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।
মুম্বাইয়ে দলীয় কোয়ারেন্টাইনে যোগ দেওয়ার নেট প্রাকটিসে চোট পেয়েছেন রোহিত। মুম্বাই থেকেই দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়াল দেবে ভারতীয় ক্রিকেট দল। ছিটকে যাওয়া রোহিতের পরিবর্তে টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে সিরিজে ভারত ‘এ’ দলের অধিনায়ক প্রিয়াঙ্ক পানচাল।
গত ১২ মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার কোনো সফরের আগে চোটে পড়লেন রোহিত। ২০২০ আইপিএলে হ্যামস্ট্রিং চোটে পড়ায় অস্ট্রেলিয়া সফরের প্রথম দুটো টেস্ট খেলতে পারেননি তিনি।
রোহিতের পরিবর্তে ডাক পাওয়া পানচাল খুব একটা পরিচিত কেউ নন। তবে গত কয়েক বছরে ভারত ‘এ’ দলের নিয়মিত মুখ গুজরাটের পানচাল। এরই মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০০ ম্যাচ খেলার অভিজ্ঞতাও হয়ে গেছে গুজরাটি ব্যাটারের।
দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে তিনটি চার দিনের ম্যাচের দুটিতে অধিনায়কত্ব করেছেন পানচাল। তিন ইনিংস ব্যাটিং করার সুযোগ পেয়ে করেছেন ৯৬,২৪ ও ০ রান। ২০১৬-১৭ রঞ্জি ট্রফিতে গুজরাটের হয়ে ১৭ ইনিংসে ৮৭.৩৩ গড়ে ১৩১০ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন পানচাল।
আসন্ন টেস্ট সিরিজ থেকে রোহিতের ছিটকে যাওয়ায় ভারতের কপালে হয়তো একটু হলেও চিন্তার ভাজ পড়েছে। কারণ ২০২১ সালে টেস্টে এখন পর্যন্ত জো রুটের ১৫৪৪’র পর ১১ ম্যাচে ২ সেঞ্চুরিতে ৪৭.৬৮ গড়ে ৯০৬ রান করে দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত।
আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ২০১৯ সালের সিরিজ থেকে হিসেব করলে তো টেস্টে রোহিতের ‘বৃহস্পতি’ তুঙ্গে। ঘরের মাঠে সেই সিরিজ থেকে এখন পর্যন্ত ১৬ টেস্টে ৫ সেঞ্চুরিতে ৫৮.৪৮ গড়ে রোহিতের সংগ্রহ ১৪৬২ রান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE