ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ভারতের টেস্ট দল নিয়ে যা বললেন : গম্ভীর
যদিও কোহলি নিজে এখনো এই ব্যাপারে নিশ্চুপ। তবে দলটির সাবেক তারকা গৌতম গম্ভীর এই বদল দেখছেন ইতিবাচকভাবে। তার মতে ব্যাটসম্যান কোহলি এতে হবেন আরও দুর্বার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টি-টোয়েন্টির অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন কোহলি। বিশ্বকাপে চরম ব্যর্থ হয় ভারত। বিশ্বকাপের পর তাকে শুধু টেস্ট অধিনায়কত্বে রেখে টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডের নেতৃত্বও রোহিত শর্মাকে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
দক্ষিণ আফ্রিকা সফর থেকেই লাল ও সাদা বলের দুই অধিনায়কের যুগে প্রবেশ করছে ভারত। অধিনায়কত্ব নিয়ে চলমান আলোচনার মাঝে ভারতীয় টিভি চ্যানেল স্টার স্পোর্টসের 'ফলো দ্য ব্লুজ' অনুষ্ঠানে হাজির হয়ে গম্ভীর দেন তার মত। তিনি বরং পুরো ব্যাপারটাতেই ভারতের লাভ দেখছেন।
‘আমি মনে করি, ভারতীয় ক্রিকেটের উন্নতিসাধনে এই সিদ্ধান্তটি একেবারে যথাযথ হবে। এবার আমাদের হাতে দুজন অধিনায়ক রইল। একজন লাল বলের ক্রিকেটে এবং অন্যজন সাদা বলের ক্রিকেটে। ফলে সাদা বলের ক্রিকেটে রোহিত নিজের সংসার গুছিয়ে নেওয়ার পর্যাপ্ত সুযোগ পাবে। সেটা টি-টোয়েন্টি ফরম্যাট হোক কিংবা ওয়ানডে ক্রিকেট। আমি মনে করি যে একজন অধিনায়ক হিসেবে রোহিত শর্মা ভারতীয় ক্রিকেটকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে।’
গম্ভীর আরও বলেন, ‘রোহিত অধিনায়ক হওয়ায় সাদা বলের ক্রিকেটে ভারত যথেষ্ট সুরক্ষিত হাতে থাকবে। আশা করছি, রোহিত একেবারে সঠিক সিদ্ধান্তই গ্রহণ করবে। সে ইতিমধ্যেই পাঁচবার আইপিএল শিরোপা জিতেছে। অন্য অধিনায়কদের তুলনায় অবশ্যি সে সেরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। পাশাপাশি রোহিতের একটা শান্ত স্বভাব আছে যা খেলার ওপর ইতিবাচক প্রভাব ফেলে। সে সবকিছুকে ঠাণ্ডা মাথায় গ্রহণ করতে পারে। সেইসঙ্গে ক্রিকেটারদের উপরেও খুব বেশি চাপ দেয় না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE