ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
রাসেল ডমিঙ্গো পরামর্শে বদলে গেলেন মোহাম্মদ মিঠুন
নানা সমালোচনার পর জিম্বাবুয়ে সিরিজের পর দল থেকে বাদ পড়েছেন তিনি। তবে বাংলাদেশ ক্রিকেট লিগে ওপেনিংয়ে সুযোগ পেয়ে সেটিকে সদ্ব্যবহার করেছেন মোহাম্মদ মিঠুন।
জাতীয় দল সহ ঘরোয়া ক্রিকেট লীগে মিডল অর্ডারে ব্যাটিং করতে দেখা যায় মোহাম্মদ মিঠুনকে। কিন্তু জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো পরামর্শে বাংলাদেশ ক্রিকেট লিগে ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে ডাবল সেঞ্চুরির পথে ছিলেন মোহাম্মদ মিঠুন।
গতকাল রোববার নর্থ জোনকে ২১৯ রানে অলআউট করে বিনা উইকেটে ৬১ রান তুলে প্রথম দিন শেষ করেছিল ওয়ালটন। মিঠুন ৪৩ ও মিজানুর ১৮ রান নিয়ে অপরাজিত ছিলেন।
আজ দ্বিতীয় দিনের শুরুতেই হাফ সেঞ্চুরি তুলে নেন মিঠুন। এরপর ১৪৫ বলে প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি হাঁকান তিনি।
বাংলাদেশ ক্রিকেট লিগের নবম আসরে এটাই ছিল প্রথম সেঞ্চুরি। এই ম্যাচেই প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথমবার ইনিংসের গোড়াপত্তন করতে নামেন তিনি। আর নতুন পজিশনে সেঞ্চুরি হাঁকিয়ে স্মরণীয় করে রাখেন। তবে সেঞ্চুরির পর ডাবল সেঞ্চুরির পথে হাঁটছিলেন মোহাম্মদ মিঠুন।
দ্বিশতক থেকে ২৪ রান দূরে থাকতে আউট হন মিঠুন। ২৫৭ বলে ২১টি চার ও ২ ছক্কায় ১৭৬ রান করে যান তিনি। মিঠুনের দুর্দান্ত ব্যাটিংয়ে খুশি হয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তবে মিঠুনের পারফরম্যান্সের পিছনে সবচেয়ে বড় অবদান রয়েছে জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।
বাংলাদেশ ক্রিকেট লিগে মোহাম্মদ মিঠুনকে ওপেনিংয়ে ব্যাটিং নামানোর জন্য বিসিএলের তার দল ওয়ালটন মধ্যাঞ্চলের কোচ জাফরুল এহসানের সাথে কথা বলেছিলেন রাসেল ডমিঙ্গো। ওপেনিংয়ে সুযোগ পেয়ে সেটিকে কাজে লাগিয়েছেন মিঠুন।
দৈনিক প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, “মিঠুন, মিজান দুজনই আজ ভালো ব্যাটিং করেছে। উইকেটে ঘাস আছে অনেক। কিন্তু ওরা (বিসিবি উত্তরাঞ্চলের বোলাররা) এলোমেলো বোলিং করেছে অনেক। সেটার সুবিধা নিয়েছে। ইনিংস উদ্বোধনে নেমে ভালো করেছে দেখে ভালো লাগছে। কোচ চেয়েছিল সে যেন ইনিংস উদ্বোধন করে। তবে একটাই তো ইনিংস। আরও দেখতে হবে”।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE