ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

টি-২০ ক্যারিয়ারে বাবর আজমের শূন্যের হ্যাটট্রিক

২০২১ ডিসেম্বর ১৩ ২২:১৯:৪০

টি-২০ ক্যারিয়ারে বাবর আজমের শূন্যের হ্যাটট্রিক

টি টোয়েন্টি ক্যারিয়ারের এ নিয়ে তৃতীয়বারের মতো শূন্য মারলেন পাক অধিনায়ক। টি টোয়েন্টিতে ২৪টি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরির মালিক বাবর ক্যারিয়ারে প্রথম শূন্য রানে আউট হন গত বছর লাহোরে বাংলাদেশের বিরুদ্ধে। সেবারও বল ফেস করেছিলেন দুটি।

দ্বিতীয়বার চলতি বছরের ফেব্রুয়ারিতে। লাহোরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হন রান আউট। বল মোকাবেলা করেন দুটি। এবার করাচিতে ঠিক দুই বল খেলে আউট। রানের খাতা শূন্য।

টি টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয়বারের মতো রানের খাতা খুলতে পারলেন না বাবর আজম। তিনবারই বল মোকাবেলা করেছেন দুটি করে। তিনবারই এমন স্বাক্ষী তিনি পাকিস্তানের মাটিতেই।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত