ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজকে বিশাল রানের টার্গেট দিলো পাকিস্থান

২০২১ ডিসেম্বর ১৩ ২১:৪০:৩৮

ওয়েস্ট ইন্ডিজকে বিশাল রানের টার্গেট দিলো পাকিস্থান

সোমবার করাচিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই অধিনায়ক বাবর আজমের উইকেট হারায় পাকিস্তান। রানের খাতা খুলার আগে হোসেনের বলে হোপের হাতে ক্যাচ দেন তিনি। টিকতে পারেননি ফকর জামানও। ১০ রান করে তিনি শেফার্ডের শিকার।

তবে তৃতীয় উইকেট জুটিতে পাকিস্তানকে ম্যাচে ফেরান মোহাম্মদ রিজওয়ান ও হায়দার আলী। এই জুটি দলকে নিয়ে যান ১৪০ রান পর্যন্ত। ৭৮ রান করে শেফার্ডের বলে স্মিথের হাতে ক্যাচ দেন রিজওয়ান। ৫২ বলের ইনিংসে রিজওয়ান হাকান ১০টি চার।এরপর আসিফ (১) ও ইফতেখার (৭) দ্রুত ফিরলেও ৩৯ বলে ছয়টি চার ও চার ছক্কায় ৬৮ রানের দারুণ ইনিংস খেলেন হায়দার আলী। শেষের দিকে ১০ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলেন মোহাম্মদ নওয়াজ। তার ইনিংসে ছিল তিনটি চার ও দুটি ছক্কার মার।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত