ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
আমি আলোচনাটি সবার সামনে প্রকাশ করব না : বাবর আজম
সম্প্রতি সেই ম্যাচ প্রসঙ্গে কথা বলতে গিয়ে বাবর আজম জানালেন তাঁদের দুজনের মধ্যে কী কথা হয়েছিল সেই নিয়ে তিনি প্রকাশ্যে কিছু জানাতে ইচ্ছুক নন। তিনি মুখে কুলুপ আঁটায় ওই কথোপকথন নিয়ে স্বভাবতই ক্রিকেটপ্রেমীদের উৎসাহ আরও বেড়েছে।
ক্রিকেটের টি-টোয়েন্টি ফরম্যাটের সবচেয়ে বড় মঞ্চে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ওইদিন পাঁচ বছর পর মুখোমুখি হয়েছিল, তখনই যুযুধান দুই পক্ষের দুই ক্রিকেট তারকাকে আড্ডা দিতে দেখা গিয়েছিল।যখন বাবরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে টসের আগে দুই ক্রিকেটার কী কথা বলেছেন, তখন তিনি বলেছেন, “আমি আলোচনাটি সবার সামনে প্রকাশ করব না।” সামা টিভি বাবরকে উদ্ধৃত করেছে।
২৪শে অক্টোবরের ওই রাতে ম্যাচ নিয়ে স্বাভাবিকভাবেই উত্তেজনার পারদ তুঙ্গে ছিল। এর আগে বিশ্বকাপের যে কোন ফর্ম্যাটে ভারত ও পাকিস্তান যতোবার মুখোমুখি হয়েছিল, ততোবারই ভারত পাকিস্তানকে ধরাশায়ী করে জয় ছিনিয়ে নিয়েছিল। তবে সেই দিন এক অন্য পাকিস্তানকে মাঠে দেখা গিয়েছিল। ভারতকে ১০ উইকেটে হারিয়ে একপ্রকার পর্যুদস্ত করেছিল।
ভারত প্রথমে ব্যাট করতে নামে এবং ১৫১ রানের একটি মাঝারি মানের স্কোর খাড়া করে। অধিনায়ক বিরাট কোহলি ৪৯ বলে ৫৭ রানের ইনিংস খেলে ভারতকে ওই স্কোরে পৌঁছতে সাহায্য করে। তবে ওই রান স্বাচ্ছন্দ্যে তাড়া করতে পাকিস্তানকে বিশেষ বেগ পেতে হয়নি।
পাকিস্তানের ওপেনারদ্বয় মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজম ভারতীয় বোলিং আক্রমণকে ধ্বংস করে দিয়েছিলেন। ভারতীয় বোলাররা পাকিস্তানের একটিও উইকেট তুলতে ব্যর্থ হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE