ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বিপিএলের ছয় দল ও উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল বিসিবি
বৈঠক শেষে বিপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল জানান, আগের মতো এবারও ছয় দলের বিপিএল হবে। বিপিএলে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের কথা ভাবছে তারা।
এবারের বিপিএলে দল পেতে আগ্রহ প্রকাশ করেছে মোট আটটি প্রতিষ্ঠান। পুরনো কিছু ফ্র্যাঞ্চাইজি যেমন আছে নতুন কয়েকটি ফ্র্যাঞ্চাইজিও দল পেতে আগ্রহ প্রকাশ করেছে। বিসিবি কাদের বাদ দিয়ে কাদের বেছে নিবেন সেটাই প্রশ্ন। নাকি এবার দল সংখ্যা বাড়ানোর পথে হাঁটা হবে তেমন প্রশ্নও উঠছিল। তবে শেখ সোহেল জানালেন, সচরাচর যেমন ছয় দলের বিপিএল হয়ে এসেছে এবারও তেমন চিন্তাই করা হচ্ছে।
রোববার (১২ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে বিপিএলে দল পেতে আগ্রহী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে লম্বা সময় বৈঠক করেছে বিপিএলের গভর্নিং কমিটি। বৈঠক শেষে শেখ সোহেল সাংবাদিকদের বলেন, ‘৮টি ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখিয়েছে। এখানে নতুন পুরাতন মিলিয়ে আছে। কুমিল্লাসহ আরও আছে পুরোনো যারা আসতে চায়, নতুন আছে কয়েকটা। এখানে কিছু ব্যাপার আছে। এটার জন্য আমরা কিছু দিন সময় নিয়েছি। যত দ্রুত সম্ভব আমরা আপনাদের ফ্র্যঞ্চাইজির ব্যাপারটা জানিয়ে দিবো। আমরা সাধারণত ৬ টা দিয়ে করি, এবারও ৬ টা দিয়ে করবো।’
বিপিএলে দেশি ক্রিকেটারদের পারিশ্রমিক তুলনামূলক কম বলে আপত্তি বহুদিনের। দেশি ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর বিষয়টি আলোচনা চলছে জানালেন শেখ সেলিম। বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের বিষয়েও ইতিবাচক কথা বলেছেন তিনি, ‘এটা (দেশি ক্রিকেটারদের পারিশ্রমিক) আমরা ভেবেছি, এখনো রাফ অবস্থায় আছে। এখনো চূড়ান্ত কিছু নয়, কাজ শুরু করেছি। দুই-একদিনের মধ্যে চূড়ান্ত করব। আমরা তো চাই সবসময় বিপিএলের একটা উদ্বোধনী অনুষ্ঠান হবে। এটাও আলাপ করে চূড়ান্ত হলে জানাবো। খুব সম্ভবত হবে ‘
এদিকে, দল পাওয়া না পাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত না হলেও ফ্র্যাঞ্চাইজিগুলো ইতোমধ্যেই দল গোছাতে লেগে পড়েছে। এবার ড্রাফটের বাইরে দেশি একজন তারকা ক্রিকেটারের সঙ্গে চুক্তি করতে পারবে প্রতিটি দল। সেই সুযোগে সাকিব আল হাসানকে দলে ভেড়ানোর তোড়জোড় শুরু করেছে ফরচুন বরিশাল। বিজ্ঞাপন
এর আগেও বিপিএলে অংশ নিয়েছে ফরচুন গ্রুপের দল ফরচুন বরিশাল। এবার দল পাওয়ার বিষয়টি অনেকটা নিশ্চিত ধরে নিয়েই সাকিব আল হাসান, কোচ হিসেবে খালেদ মাহমুদ সুজন ও ম্যানেজার হিসেবে সাব্বির খানের সঙ্গে কথাবার্তা বলে রেখেছে তারা।
বিপিএলের গভর্নিং বডির সঙ্গে বৈঠক শেষে তেমনটিই জানালেন ফরচুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান, ‘সাকিবের বিষয়টি আসলে আমরা যেহেতু একজন প্লেয়ার নিতে পারবো। তার সঙ্গে কথা হয়েছে। সুজন ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। সাব্বির ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। মোটামোটি নিশ্চিত করে রেখেছি। যখন আমরা কাগজ পাবো, আমরা অফিসিয়ালি নিশ্চিত করবো।’ বিজ্ঞাপন
সব কিছু ঠিক থাকলে ২০ জানুয়ারী মাঠে গড়াচ্ছে বিপিএলের অষ্টম আসর। বিপিএলের এবারের আসরের প্লেয়ার ড্রাফট চলতি মাসেই শেষ করতে চায় বিসিবি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE