ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
আবারও মুখোমুখি হচ্ছেন মেসি–রোনালদো
২০১২ সালের পর এই প্রথম নকআউট পর্বে দেখা হচ্ছে রোনালদো ও মেসির। সেবার একক দক্ষতায় নিজ দলকে ফাইনালে তুলেছিলেন মেসি। এবার দুজনের দল বদলে যাচ্ছে। মেসি বার্সেলোনা ছেড়ে এবারই পিএসজিতে যোগ দিয়েছেন। ওদিকে রোনালদোও রিয়াল মাদ্রিদের পর জুভেন্টাস হয়ে এবার ইউনাইটেডে যোগ দিয়েছেন। আর এতেই দুজনকে ১০ বছর পর আবার নকআউট পর্বে প্রতিপক্ষ হিসেবে দেখা যাচ্ছে।
বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় সুইজারল্যান্ডের নিয়ন শহরে হয়ে গেছে চ্যাম্পিয়নস লিগের ড্র। প্রতি মৌসুমেই এমনটা হয়। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব বা শেষ ষোলোর ড্র হলেই দেখা যায় কোনো না কোনো প্রত্যাবর্তনের গল্প এসে হাজির হয়েছে। এবার ‘আবার দেখা হওয়ার’ গল্পটা রোনালদোকে কেন্দ্র করেই ছিল। নিজেদের গ্রুপে দ্বিতীয় হয়ে শেষ ষোলোতে এসেছে স্পোর্তিং লিসবন।
ওদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইউনাইটেডের জার্সিতে রোনালদোর সঙ্গে তাঁর শৈশবের ক্লাবকে মুখোমুখি হওয়ার সম্ভাবনা তাই ভালোমতো ছিল। কিন্তু তাঁর স্মৃতি রোমন্থনের পর্বটা এবার ক্লাব নয়, হবে চিরপ্রতিদ্বন্দ্বীকে ঘিরে। ওদিকে গত ৬ বছর রিয়াল মাদ্রিদের অধিনায়কত্ব করা ও ১৬ বছর ক্লাবে কাটানো সের্হিও রামোস এখন পিএসজিতে।
তাঁরও সম্ভাবনা জেগেছিল পুরোনো ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলার। পিএসজিতেই রিয়ালের সাবেক আরও দুই খেলোয়াড় আছেন। আনহেল দি মারিয়া ও আশরাফ হাকিমির জন্যও তাই ঘরে ফেরার সুযোগ ছিল। রামোসের ক্ষেত্রেও ‘আবার দেখা হওয়ার’ গল্প আছে।
গত ১০ বছর যেই সতীর্থের সঙ্গে রক্ষণের জুটি বেঁধেছিলেন, সেই রাফায়েল ভারান এখন যে ইউনাইটেডেই। রোনালদো-রামোস পর্যায়ের না হলেও সাদিও মানে বা হাকিম জিয়েশদেরও সাবেক দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল। শুধু মানেই সে স্বাদ পেলেন। পুরোনো ক্লাব সালজবুর্গের বিপক্ষে খেলতে হবে লিভারপুলের মানেকে।
শেষ ষোলোতে মুখোমুখি হবে যারা- বেনফিকা বনাম রিয়াল মাদ্রিদ, ভিয়ারিয়াল বনাম ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ, সলজবুর্গ বনাম লিভারপুল, ইন্টার মিলান বনাম আয়াক্স, পিএসজি বনাম ম্যানইউ, চেলসি বনাম লিঁল, জুভেন্টাস বনাম স্পোর্টিং সিপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE