ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশের সেরা একাদশ ও অধিনায়কের নাম ঘোষণা করলেন সাকিব
বাশারই সাকিবের এই দলের অধিনায়ক। যদিও তাকে ব্যাটিং অর্ডারের কোন পজিশনে রাখবেন, তা জানাননি সাকিব। একাদশে আছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। দেশের ইতিহাসের অন্যতম সেরা পেসার ও আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সাথে আছেন রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
স্পিনার হিসেবে মোহাম্মদ রফিকের সাথে সাকিব রেখেছেন নিজেকে। বর্তমান ক্রিকেটারদের মধ্যে আরও আছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। ওপেনিংয়ে সাকিব বেছে নিয়েছেন তামিম ও বেলিমকে। তিন নম্বরে সাকিবের আছে অনবদ্য রেকর্ড। যদিও এই একাদশে তিনে ঠাই দিয়েছেন আশরাফুলকে।
সাকিব বলেন, ‘হুট করে এভাবে এগারো জনের নাম বলা আসলে কঠিন। তারপরও যদি শুরু করি… ওপেনার থেকে শুরু করলে তামিম। দ্বিতীয় ওপেনার জাভেদ ওমর বেলিম। তিন নম্বরে মোহাম্মদ আশরাফুল। চারে সাকিব আল হাসান (হাসি)। এরপর মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ।
সাত নম্বরে মোহাম্মদ রফিক। আটে মাশরাফি বিন মুর্তজা। হাবিবুল বাশার অধিনায়ক। দুইজন ফাস্ট বোলার রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।’ একনজরে সাকিবের বাছাইকৃত দেশের ক্রিকেটের সেরা একাদশ
তামিম ইকবাল, জাভেদ ওমর বেলিম, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্তজা, হাবিবুল বাশার (অধিনায়ক), রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE