ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
৫০ কিংবা ৬০ লাখ নয় এবারের বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক দেয়া হবে যত টাকা
বিপিএলকে কেন্দ্র করে ইতোমধ্যেই বেশ কিছু কাজ এগিয়ে রেখেছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। যেখানে রবিবার (১২ ডিসেম্বর) চূড়ান্ত করা হয়েছে ছয়টি ফ্র্যাঞ্চাইজিও। ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে যে গুঞ্জন ছিল সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে এবার প্রকাশিত হল দেশের ক্রিকেটারদের পারিশ্রমিকের তালিকাও।
অন্যান্য আসরে ‘এ’ প্লাস ক্যাটাগরির ক্রিকেটার রাখা হলেও এবারের আসরে থাকছে না ‘এ’ প্লাস ক্যাটাগরি। এই ক্যাটাগরি বাদ দিয়ে ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’, ‘ই’ এবং ‘এফ’ এই ছয়টি ক্যটাগরিতে ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারন করা হয়েছে।
‘এ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের জন্য পারিশ্রমিক নির্ধারন করা হয়েছে ৭০ লাখ টাকা। দেশি ক্রিকেটারদের মধ্যে এটাই হচ্ছে সর্বোচ্চ পারিশ্রমিক। এরপরের ক্যাটাগরি হচ্ছে ‘বি’। দ্বিতীয় ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের এবারের বিপিএলের জন্য পারিশ্রমিক নির্ধারন করা হয়েছে ৪০ লাখ টাকা।
‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের পারিশ্রমিক কমেছে আরও একধাপ। এই ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের পারিশ্রমিক হিসেবে দেয়া হবে ২৫ লাখ টাকা। ‘ডি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা বিপিএলের পারিশ্রমিক হিসেবে পাবেন ‘সি’ ক্যাটাগরি থেকে ৭ লাখ টাকা কম অর্থাৎ ১৮ লাখ টাকা।
‘ই’ ক্যাটাগরির ক্রিকেটারদের মূল্য ধরা হয়েছে ১২ লাখ টাকা। এছাড়া সর্বশেষ ‘এফ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের পারিশ্রমিক হিসেবে দেয়া হবে ৫ লাখ টাকা।
বিপিএলের এবারের আসরের পর্দা উঠবে আগামী ১০ জানুয়ারী। ক্রিকেটারদের পারিশ্রমিকের তালিকা প্রকাশের পর এবার শীঘ্রই অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। যেখান থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের পছন্দের ক্রিকেটারকে দলে ভেড়াবে। ইতোমধ্যে অবশ্য আইকন ক্রিকেটার হিসেবে খুলনায় যোগ দিয়েছেন মুশফিকুর রহিম। এছাড়া কুমিল্লায় যোগ দিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এবং বরিশালে আইকন ক্রিকেটার হিসেবে যোগ দিয়েছেন সাকিব আল হাসান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল