ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
১-৩ ব্যবধানে শেষ হলো বাংলাদেশ পাকিস্তানের ম্যাচ
খেলা শেষে বাংলাদেশ অধিনায়ক আশরাফুল ইসলাম বলেন,‘ স্বল্প সময়ের মধ্যে কোচ আমাদের দলটা প্রস্তুত করেছেন। এই প্রতিযোগিতায় হারানোর কিছু নেই। তবে অনেককিছু অর্জনের সুযোগ রয়েছে। টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলগুলো র্যাংকিংয়ে আমাদের চেয়ে উপরে। তাই শক্তিশালী দলগুলোর বিপক্ষে আমরা জিতব বা ড্র করব বলাটা বাস্তবসম্মত হবেনা। আমরা ম্যাচগুলোতে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। নিজেদের সেরাটা দিতে চাই। এটাই আমাদের লক্ষ্য।’
তিনি বলেন,‘ম্যাচ বাই ম্যাচ আমরা এগিয়ে যেতে চাই। প্রতিদিনই প্রতিপক্ষ দলগুলোর ভিডিও ফুটেজ দেখছি। এর আলোকে কোচ পরিকল্পনা সাজাচ্ছেন। প্রতিযোগিতার প্রতিটি ম্যাচেই আমরা উন্নতি করতে চাই। এখানে বিশ্বমানের দল ও খেলোয়াড়রা এসেছেন, তাদের কাছ থেকে আমরা অনেক কিছুই শিখতে পারি।’
বাংলাদেশ দলের প্রধান কোচ গোবিনাথ কৃষ্ণমূর্তি বলেন,‘আমি মাত্র ১০ দিন কাজ করেছি। ১৪ মাস দল কোন আন্তর্জাতিক প্রতিযোগিতা খেলেনি। এখানে যে দলগুলো এসেছে তারা আমাদের চেয়ে অনেক বেশী এগিয়ে আছে। তাই আমাদের কাজটা বেশ কঠিন। তবে এটি নিশ্চিত আমাদের দল ও খেলোয়াড়রা নিজেদের সেরাটা দিবে।’
স্বাগতিক কোচ আরো বলেন,‘এই প্রতিযোগিতায় আমাদের সামনে অভিজ্ঞতা অর্জনের সুযোগ রয়েছে। আমি দলে কিছু নবীন খেলোয়াড় রেখেছি। ভবিষ্যৎ পরিকল্পনার জন্যই তাদের দলে রাখা হয়েছে। কারণ আগামি বছর বেশকিছু প্রতিযোগিতা রয়েছে। আসরগুলোর জন্য নতুনরা এখান থেকে অভিজ্ঞতা অর্জন করতে পারবে। আশা করছি, এ প্রতিযোগিতা দিয়ে নতুনরা বিশ্বমানের প্রতিযোগিতার সঙ্গে মানিয়ে নেয়ার সুযোগ পাবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE