ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
সবাই অবাক ভিকির কথায় কাঁদলেন নববধূ ক্যাটরিনা
বিয়ের আমেজ যেন শেষ হওয়ার নয়। বন্ধু-বান্ধব, ভক্তদের শুভেচ্ছাবার্তায় আনন্দমুখর পরিবেশের রেশ কাটছেই না। এদিকে বিয়ের সব কাজ শেষে নববধূ ক্যাটরিনাকে আবেগঘন বার্তা দিয়েছেন ভিকি। স্বামীর সেই বার্তা ক্যাটরিনার হৃদয় ছুঁয়ে গেছে। খুশিতে কাঁদলেনও তিনি।
ভিকি তার বার্তায় জানান, ক্যাটরিনা কীভাবে তার জীবন পরির্বতন করেছেন। তার জীবনে ক্যাটরিনা না আসলে এই আমূল পরির্বতনটা তিনি বুঝতে পারতেন না। ভিকির কথায় ছিল ক্যাটের প্রতি অগাধ সম্মান আর ভালোবাসা। আর এতেই আবেগপ্রবণ নায়িকা।
বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেন নবদম্পতি। তাদের লেখায়ও পাওয়া যায় মিল। দুজনেই লিখেছেন, ‘যা আমাদের কাছাকাছি এনেছে, সেই সবকিছুকে ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাই। এই নতুন পথে একসঙ্গে চলার জন্য সবার ভালোবাসা প্রয়োজন।’
বিয়েতে ডিজাইনার সব্যসাচীর পোশাকে সেজেছেন ক্যাটরিনা। ওয়েডিংয়ের প্রতিটি ছবিই যেন আলাদা গল্প বলছে। মুগ্ধ হয়ে নতুন কনে ক্যাটরিনার দিকে তাকিয়ে সবাই! ক্যাটরিনার পরনের লাল লেহেঙ্গা, মাথার বিশেষ ওড়না, গলার কুন্দনের হার, হাতের কলিরে, চূড়া, সবই নজর কেড়েছে অনুরাগীদের।
ক্যাটরিনার মেহেদি রাঙা হাতের অনামিকায় ঝলমল করছে প্ল্যাটিনামের আংটি। সেটি তার ওয়েডিং রিং তা বলার অপেক্ষা রাখে না। এই আংটি ক্যাটরিনার হাতে পরিয়েই আজীবনের জন্য প্রেমের বাঁধনে বেঁধেছেন ভিকি। ফ্যাশন বোদ্ধাদের কাছে খুব পরিচিত এই প্ল্যাটিনামের আংটি। এমনই আংটি প্রিসেন্স ডায়নাকে পরিয়েছিলেন প্রিন্স চার্লস।
জানা গেছে, টিফানি অ্যান্ড কোংয়ের এই সোলেস্টে অ্যাংগেজমেন্ট রিংয়ের দাম ৯ হাজার ৮০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার দাম ৮ লাখ ৪২ হাজার ২৬২ টাকা (ডলার প্রতি ৮৫.৯৫ টাকা ধরে)। আংটির মাঝের নীল হীরাটি কুসন আকারের, চারপাশে ছোট ছোট সাদা হীরা দিয়ে মোড়ানো, যা তৈরি করে ইতালির বিখ্যাত এই সংস্থা।
অন্যদিকে টিফানি ক্লাসিক ওয়েডিং রিংয়ের কালেকশন থেকে পছন্দ করে ভিকির হাতেও আংটি পরিয়ে দিয়েছেন ক্যাটরিনা। সেই হীরার আংটির দাম ১ হাজার ৭০০ ডলার। অর্থাৎ ১ লাখ ৪৬ হাজার ১০৬ টাকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE