ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বিপিএল মাতাতে যে দলের হয়ে আসছে ডু প্লেসিস
বিপিএলকে কেন্দ্র করে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ফ্র্যাঞ্চাইজির জন্য দরপত্র আহ্বান করলে সেখানে সাড়া দিয়েছে মোট ৮টি কর্পোরেট হাউজ। যার মধ্যে দুটি বাদ গেলে টিকে থাকবে ছয়টি। এই ছয় দলের চূড়ান্ত তালিকাও হয়ে যাচ্ছে শনিবারের (১১ ডিসেম্বর) মধ্যেই।
নতুন আসরে পুরনো ফ্র্যাঞ্চাইজি হিসেবে চট্টগ্রাম চেলেঞ্জার্সের আখতার গ্রুপ থাকছে এমন খবর জানা গিয়েছিল আগেই। দলটি কোচিং পরামর্শক হিসেবে শোয়েব আখতার ও পেস বোলিং কোচ হিসেবে শন টেইটের মত তারকাদের আনার পাশাপাশি ভারতের সাবেক স্পিনার হরভজন সিংকেও নিজেদের ডেরায় টানতে যাচ্ছে।
অন্যদিকে আলোচিত আরেক ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্সও নতুন আসরে থাকছে। তাই নতুন আসরের জন্য ইতোমধ্যেই নিজেদের স্কোয়াডে ক্রিকেটারদের ভেড়ানো শুরু করেছে তারা। জানা গেছে দক্ষিণ আফ্রিকার ব্যাটার ফাফ ডু প্লেসিসকে দলে নিতে আলোচনা ইতোমধ্যেই চূড়ান্ত করে ফেলেছে তারা। যদি শেষ পর্যন্ত ডু প্লেসিস বিপিএল মাতাতে আসেন তাহলে এটাই হবে তার প্রথম বিপিএল আসর।
ডু প্লেসিস অবশ্য বিপিএলে খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন বেশ আগেই। তামিম ইকবালের সাথে ফেসবুক লাইভ অনুষ্ঠানে জানিয়েছিলেন বিপিএলে খেলার আগ্রহের কথা।
শুধু ডু প্লেসিসই নয়, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে তামিম ইকবালকেও দেখা যেতে পারে এমন গুঞ্জন শোনা যাচ্ছে। এছাড়া দলটির কোচও অনেকটাই চূড়ান্ত করে ফেলেছে তারা। দেশের অন্যতম আলোচিত কোচ সালাউদ্দিনকে দেখা যেতে পারে কুমিল্লার কোচের দায়িত্বে।
উল্লেখ্য, বিপিএলে দেশি ক্রিকেটারদের পারিশ্রমিক নানা ক্যাটাগরিতে বিভক্ত করে প্রকাশ করা হলেও বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিকের তালিকা এখনও প্রকাশ করা হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE