ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
আগামী তিনমাস তাদের বিরক্ত করব না: পাপন
বিশেষ করে দল নির্বাচন নিয়ে লম্বা সময় ধরে জল ঘোলা হচ্ছে। সর্বশেষ ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজে দুই সংস্করণের ক্রিকেটেই হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।
যেখানে ক্রিকেটারদের পাশাপাশি সমালোচিত হয়েছে টিম ম্যানেজমেন্টও। এমন বাজে অবস্থা থেকে ঘুরে দাড়াতে বিসিবির কাছে তিন মাসের সময় চেয়েছে টিম ম্যানেজমেন্ট। তাই আগামী তিন মাস তাদের কোনো বিরক্ত করবেন না নাজমুল হাসান পাপন।
পাপন বলেন, ‘এই অভিজ্ঞতা হওয়ার জন্যেও তো একটা সময় দেবেন। দলের সেট আপের জন্যেও তো সময় দেবেন। নিউজিল্যান্ডে গিয়ে ওরা কী করবে কাকে নামাবে আমি জানি না।
একটা সময় ওরা চেয়েছে.. তিন মাস। এই তিন মাস আমি ওদের বিরক্ত করতে চাই না। ওরা যদি দেখতে চায়, এক্সপেরিমেন্ট করতে চায়.. এতদিন তো সময় দেইনি। এখন দিচ্ছি।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে একেবারেই ব্যর্থ ছিল বাংলাদেশ। যেখানে দলে ছিলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমানের মতো অভিজ্ঞরা। তাদের মধ্যে এক সাকিব ছাড়া সবাই ছিলেন বিবর্ণ। তবে এতে হতাশ হচ্ছেন না পাপন। তার বিশ্বাস শীঘ্রই ফর্মে ফিরবে দল।
পাপন বলেন, ‘মুশফিক, সাকিব, রিয়াদের মতো ক্রিকেটাররা পারফর্ম করতে পারেনি। মুস্তাফিজ আমাদের সেরা বোলার, তারও পারফরম্যান্স নেই। ওরা তো পারফর্ম করেনি।
তাই বলে কি ওরা খারাপ? ওরাই করেছে এবং ওরাই করবে। আর ওরা না করলে নতুনরা করবে। এখানে এতো দ্রুত হতাশ হওয়ার কিছু নেই।’
বিসিবি সভাপতি আরও বলেন, ‘কোভিডের আগমুহূর্তে আমি বলেছিলাম যে একটা বছর একটু খারাপ যাবে। চিন্তা করে দেখেন.. এই একটা বছর কিন্তু খুব খারাপ গেছে।
কারণ আগে আমরা দেশে খেলতাম, দেশে জিততাম। এখন আমরা বাইরে যাবো। আগে যাদের সাথে আমাদের খেলা কম হতো এখন শুধু তাদের সাথে খেলা। তারা কঠিন কঠিন প্রতিপক্ষ।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE