ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
অবিশ্বাস্য টেস্ট ক্রিকেটে ৪০০ করলেন নাথান লায়ন
ওয়াশিংটনের উইকেটটিও ছিল গ্যাবায়। লায়ন বাঙালি হলে নিশ্চয় এই দীর্ঘ সময়ে মনে মনে আওড়াতেন, ‘৪০০ হতে আর কত দেরি, পাঞ্জেরি?’ দীর্ঘ অপেক্ষার পরে সেই গ্যাবায় ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন লায়ন।
ডেভিড মালানকে শিকার করার মাধ্যমে টেস্ট ক্যারিয়ারের ৪০০ উইকেট শিকারের গৌরব অর্জন করলেন এই স্পিনার। টেস্ট ইতিহাসের ১৭তম ক্রিকেটার হিসেবে ৪০০ উইকেটের ক্লাবে নাম লেখালেন লায়ন। অস্ট্রেলিয়ার তৃতীয় ক্রিকেটার হিসেবে ৪০০ উইকেট শিকার করলেন তিনি। অজিদের মধ্যে লায়নের ওপরে আছেন কেবল শেন ওয়ার্ন (৭০৮) ও গ্লেন ম্যাকগ্রা (৫০৩)।
অফ স্পিনারদের মধ্যে শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন, ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও হরভজন সিংয়ের পরে তৃতীয় বোলার হিসেবে ৪০০ উইকেটের মালিক হলেন তিনি। বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় লায়ন আছেন চতুর্থস্থানে। তার ওপরে আছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড ও রবিচন্দ্রন অশ্বিন।
লায়নের রেকর্ডের দিনে বড় ব্যবধানে জয় পেয়েছে তার দল অস্ট্রেলিয়া। এক দিন হাতে রেখেই ইংল্যান্ডকে ৯ উইকেটের ব্যবধানে হারিয়ে অজিরা। প্রথম ইনিংসে কোনো উইকেট না পেলেও দ্বিতীয় ইনিংসে চারটি উইকেট শিকার করেছেন লায়ন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE