ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ, দেখেনিন একাদশ
কিউইদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দল মাঠে নামার কথা রয়েছে আগামী ১ জানুয়ারি। এর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। যেখানে একটি ম্যাচ হবে নিজেদের মধ্যে এবং অপর ম্যাচটি খেলবে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে।
মূল পর্বের আগে প্রস্তুতি ম্যাচে কেমন হতে পারে টাইগারদের একাদশ তা এবার দেখে নেয়া যাক।
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অভিষেক হয়েছিল ওপেনার মাহমুদুল হাসান জয়ের। তবে ব্যাট হাতে দুই ইনিংসে ব্যর্থ হওয়া মাহমুদুল হাসান নিজেকে ঝালিয়ে নেয়ার জন্য তাই সুযোগ পেতে পারেন প্রস্তুতি ম্যাচেও। তার সাথে তাই ওপেনিং পার্টনার হিসেবে থাকতে পারেন সাদমান ইসলাম। তবে নিউজিল্যান্ডের মাটিতে রঙিন পোশাকে নাইম শেখ ব্যাট হাতে রানের দেখা পেয়েছিলেন সর্বশেষ সিরিজে। তাই তাকেও পরখ করে দেখতে পারে টিম ম্যানেজমেন্ট।
ব্যাট হাতে ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত তিন নম্বর অবস্থানে থাকলে পরের পজিশনে অধিনায়ক মুমিনুল হক হতে পারেন আস্থার নাম। অভিজ্ঞ মুশফিকুর রহিম ও লিটন দাস প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়েই শেষ প্রস্তুতি সেরে নিতে পারে।
বোলিং বিভাগে মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম বরাবরের মত থাকতে পারেন স্পিন বোলিং বিভাগে। এছাড়া পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দলের বাইরে থাকা তাসকিন আহমেদ নিউজিল্যান্ড সিরিজ দিয়েই আবারও প্রত্যাবর্তন করতে পারেন। তার সাথে এবাদত হোসেনকে বেছে নেয়া হতে পারে প্রস্তুতি ম্যাচের জন্য।
এক নজরে দেখে নেয়া যাক প্রস্তুতি ম্যাচের সম্ভাব্য সেরা একাদশ
মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম/নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলি রাব্বি, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ এবং এবাদত হোসেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE