ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ব্যাপক সমালোচনার চাপে পরে অবশেষে মুখ খুললেন নান্নু
যার শুরুটা অবশ্য হয়েছিল ঘরের মাঠের নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। ওই সিরিজের জয়লাভ করলেও একপ্রকার চাপা সমালোচনা ছিল ব্যাটসম্যানদের নিয়ে। যেটা ফুটে ওঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে। টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যর্থ ছিল টপ অর্ডার ব্যাটসম্যানরা।
যার কারণে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা একাধিক ব্যাটসম্যান। তবে তাতেও ফল আসেনি।
বাদপড়া ক্রিকেটারদের পরিবর্তে যারা সুযোগ পেয়েছিল তারাও একই পথে হেঁটেছে। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা ফুটে উঠেছে টেস্ট ক্রিকেটেও।
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ভয়াবহ ব্যর্থ হয়েছে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা। তবে দলের এই কঠিন পরিস্থিতিতে আসার কথা শুনিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেছেন আগামী দুই বছরে পাল্টে যাবে বাংলাদেশ ক্রিকেট দল।
আজ সাংবাদিকদের সাথে আলাপকালে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, “বিশ্বকাপের পর থেকেই আমাদের পারফরম্যান্স ধারাবাহিক ছিল না। এ ধরনের হতাশাজনক পারফরম্যান্সের ক্রিকেটাররাও হতাশ। কিছুদিন আগেই এই দলটা কিন্তু আমাদের ভালো কিছু উপহার দিয়েছে”।
“টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমরা বেশকিছু সিরিজ জয়লাভ করেছে। আমাদের দল টা কিন্তু অনেক ভালো দল। ক্রিকেটে ভালো খারাপ দুটিই থাকে।
কিন্তু ধারাবাহিকভাবে এভাবে হারছি এটা অনেক হতাশার। তবে আমি আশা করছি স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ দল ঘুরে দাঁড়াবে”।
কিছুদিন ধরেই বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে নিয়ে হচ্ছিল নানা সমালোচনা। যেখানে যোগ দিয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। এছাড়াও টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ ইনজুরির কারণে খেলছেন না তামিম ইকবাল।
তাছাড়াও টেস্ট ক্রিকেটে অনেকটাই অনিয়মিত অলরাউন্ডার সাকিব আল হাসান। টেস্ট ক্রিকেটে ভালো করার জন্য পরিকল্পনা তৈরি করেছেন প্রধান নির্বাচক। সাংবাদিকদের সাথে আলাপকালে এ সময় তিনি আরো বলেন,
“ইনজুরি কখন কার হবে এটা তো আপনি বলতে পারবেন না। তবে এটাও ঠিক রিয়াদ হঠাৎ করে অবসর নিয়ে নিয়েছে। তারপরও আপনাকে সামনের দিকে এগোতে হবে। আমাদের এইসপি-তে প্রোগ্রাম চলছে আমাদের ডোমেস্টিক ক্রিকেট চলছে”।
“সবকিছু ভেবে আমাদের সেরা পারফর্মারদের জায়গা করে দিতে হবে। তবে আমি আশা করি এখন প্রথম শ্রেণীর ক্রিকেটে নিয়ে যে প্ল্যান করা হয়েছে এটা নিয়ে আগামী দুই বছরের মধ্যে আমরা টেস্ট ক্রিকেটে একটা ভালো দল হয়ে উঠতে পারব”।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE