ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
সাকিবকে ছাড়াই সিরিজ যা বলছে বাংলাদেশ দল
বাংলাদেশ-পাকিস্তান ঢাকা টেস্টের প্রথম দিন নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা করা হয়। দুই টেস্টের সেই স্কোয়াডে ছিল সাকিবের নাম। তবে পরবর্তীতে সাকিব ছুটি চান বোর্ডের কাছে। তাকে ছাড়াই তাই দলকে যেতে হবে কঠিন কন্ডিশনের চ্যালেঞ্জ মোকাবেলায়।
দ্বিতীয় দিন শেষে অন্তর্বর্তীকালীন ফিল্ডিং কোচ মিজানুর রহমান বাবুল জানান, সাকিব না থাকলেও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়নদের বিপক্ষে জয়ের জন্যই খেলবে বাংলাদেশ। তারকা এই অলরাউন্ডারের অনাকাঙ্ক্ষিত অনুপস্থিতি নিয়ে দলের মাথাব্যথা নেই বলেও জানান তিনি।
বাবুল বলেন, ‘এটা যার যার ব্যক্তিগত ব্যাপার বা বোর্ডের ব্যাপার। এই বিষয়গুলো দলে কোনো প্রভাব ফেলে না। অন্যরা তাদের ও দলের পারফরম্যান্স নিয়ে চিন্তা করে। কেউ যদি না যায় তাকে নিয়ে চিন্তা করার সুযোগ এখানে নেই।’
সাকিবকে ছাড়াই দল জয়ের জন্য লড়বে জানিয়ে বাবুল আরও বলেন, ‘সাকিব বা অন্য যারা ভালো ওরা গেলে দলের শক্তি বাড়ে। তারা না গেলে যারা আছে তাদের নিয়েই জেতার জন্য যাব। শুরু থেকেই যদি অন্য মানসিকতা নিয়ে যাই তাহলে তো ভালো কিছু করার প্রশ্ন আসে না।’
বাবুল জানান, জৈব সুরক্ষা বলয়ে টানা খেলার মধ্যে থাকলেও কোচিং স্টাফরা দলকে চাঙ্গা রাখার আপ্রাণ চেষ্টা করছেন। আর এর প্রভাব পড়ছে ক্রিকেটারদের ইতিবাচক ভাবভঙ্গিতেও।
তার ভাষায়, ‘সবাই ছেলেদের মোটিভেটেড করার চেষ্টা করছি। হয়ত লক্ষ্য করবেন, তাদের মাঠের চলাফেরা, বডি ল্যাঙ্গুয়েজ, মুখভঙ্গি- হাসিখুশি, তারা চেষ্টা করছে- এটা ফুটে উঠছে। আমার চোখে ধরা পড়েছে তারা ভালো করছে। ছেলেরা জৈব সুরক্ষা বলয়ের কারণে কিছুটা মানসিক অবসাদে আছে। এটা কষ্টের ব্যাপার। এটা নিয়ে কাজ করতে হচ্ছে। তাদের হাসিখুশি রাখাও কোচিং স্টাফের বড় দায়িত্ব। এটা পালন করার চেষ্টা করছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE