ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং : শুরুর আগেই সব শেষ
গত জুলাই মাসে জিম্বাবুয়ে সফরে হাঁটুর চোট নিয়েই ওয়ানডে সিরিজ খেলেছিলেন তামিম। ওয়ানডের আগে টেস্ট সিরিজে ছিলেন বিশ্রামে। টি-টোয়েন্টি সিরিজের আগেই তিনি ফিরে আসেন দেশে। বাংলাদেশ যখন ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছিল, তখন পুনর্বাসন নিয়ে ব্যস্ত ছিলেন তামিম। সুস্থ হলেও বিশ্বকাপ থেকে সরিয়ে নিয়েছিলেন নিজেকে।
গত সেপ্টেম্বর মাসে তামিম গিয়েছিলেন নেপালে। সেখানে এভারেস্ট প্রিমিয়ার লিগে কয়েকটি ম্যাচও খেলেন। তবে চোট পেয়ে টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরে আসেন। আবারও পুনর্বাসনের পরে পাকিস্তান সিরিজকে সামনে রেখে গত কয়েকদিন ধরে করছিলেন অনুশীলন। তবে আঙুলে ব্যথা ও ফোলা কমছিল না। ফলে তামিমের আঙুলে করানো হয় এক্স-রে।
এক্স-রে প্রতিবেদনে ধরা পড়েছে তামিমের আঙুলে হয়েছে সূক্ষ্ণ চিড়। ফলে আবার মাঠ থেকে ছিটকে গেলেন তামিম। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দল ঘোষণার আগেই সিরিজ শেষ হয়ে এই গেল ক্রিকেটারের। অবশ্য টি-টোয়েন্টি সিরিজে তামিম থাকবেন কিনা তা নিয়ে কোনো নিশ্চয়তা ছিল না। তবে সুস্থ থাকলে টেস্ট সিরিজে তার খেলা ছিল অবশ্যম্ভাবী।
এই চিড়ের চিকিৎসা করাতে তামিম বিদেশের যাওয়ার চিন্তাভাবনাও করছেন। সুবিধামতো সময়ে চিকিৎসকের সাক্ষাতের দিনক্ষণ পেলে তিনি লন্ডনে যেতে চান। অস্ত্রোপচার লাগবে কিনা সেই ব্যাপারেও এখনো কিছু নিশ্চিত করা হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি