ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
৮৫ রানের দূর্দান্ত ইনিংস খেলেও বিশ্বকাপ হারের জন্য যাকে দোষলেন উইলিয়ামসন
এদিন প্রথমে ব্যাটিং করতে নামা নিউজিল্যান্ড দল কেন উইলিয়ামসনের ৪৮ বলে ৮৫ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নামা অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের সামনে যেন পাত্তাই পায়নি কিউই বোলাররা।
মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নারের সাথে গ্লেন ম্যাক্সওয়েলের ঝড়ো ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ২০ ওভারের ৭ বল বাকি থাকতেই ৮ উইকেটের জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। এদিন ব্যাট হাতে মার্শ অপরাজিত ছিলেন ৫০ বলে ৭৭ রানে। ম্যাচের সেরা খেলোয়াড়ও হয়েছেন মার্শ। এছাড়া ডেভিড ওয়ার্নার খেলেছিলেন ৩৮ বলে ৫৩ রানের ইনিংস।
এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল হারের পর এর কারণ ব্যাখ্যা করেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। দলের এমন হারে হতাশাও ভেসে আসে তার কণ্ঠে।
বড় পার্টনারশিপ ভাঙতে না করতে পারার কারণেই দলকে হারতে হয়েছে বলেও মনে করেন উইলিয়ামসন।
কিউই অধিনায়ক বলেন, ‘’আমরা একটি প্ল্যাটফর্ম দাঁড় করাতে চেয়েছিলাম। তবে তারা জুটি ধরে রেখেছিল। দুবাইর মাটিতে এটা অবশ্য সাধারণ ব্যাপার। কিছু জুটি গড়ে দলের রান বড় করা ও ম্যাচে প্রতিযোগিতা তৈরি করতে পেরে আমরা খুশি।‘’
অস্ট্রেলিয়ার প্রশংসা করে তিনি আরও বলেন, ‘’অস্ট্রেলিয়া দল রান তাড়া করতে বেশ দক্ষ। এটা তাদের চমৎকার একটি দিক। ছেলেরা নিজের কাছে ও দলের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছিলাম।‘’
‘’আমরা ছেলেদের পারফরম্যান্সে সত্যিই গর্বিত। ফাইনাল পর্যন্ত এসে আমরা সেরাটা দিয়েছিলাম। তবে তা যথেষ্ট ছিল না। পরিস্থিতি ও ম্যাচের ভেন্যু পরিবর্তন হয়েছে। তবে আমরা মানিয়ে নিতে পেরেছিলাম। এই জয় অস্ট্রেলিয়ার প্রাপ্য। আজ তারা সত্যিই ভালো খেলেছে। ক্রিকেটে জয় ও পরাজয় দুটিই সুন্দর।‘’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE